মুখ্য পৃষ্ঠা   ধর্ম  জৈন  জৈনধর্ম সম্পর্কে
 
কর্ম
নাণস্সাবরণিজ্জং দংসণাবরণং তহা৷
বেযণিজ্জং নহা মোহং আউকম্মং তহেব যা৷
নামকম্মং চ গোহং চ অংতরাযং তহেব য৷
এবমেযাইং কম্মাইং ওটটেব ও সমাসও৷
মহাবীরজীর উপদেশগুলির মধ্যে কর্মের উপরে বিশেষ জোড় দেওয়া হয়েছে৷ কর্মকে তার প্রকৃতি অনুযায়ী কয়েকটি ভাবে ভাগ করা হয়েছে৷ কয়েক ধরনের কাজ হয় যাতে আপনার আত্মগুনের উপরে প্রভাব পরে৷ এই জাতীয় কাজের ফলে আত্মার উপরে একটি ক্ষনিকের অবরনে সৃষ্টি হয়ে থাকে৷ এই ধরনের কর্মকে জ্ঞানাবরণীয় কর্ম বলা হয়৷ আবার আরেক ধরনের কর্ম হল দর্শনাবরণীয় কর্ম৷ এই ক্ষেত্রে জীবের মনের আত্মার দেখার ক্ষমতার উপরে এক বিশেষ ধরনের আবরনের সৃষ্টি হয়৷ বেদনীয় কর্মের ক্ষেত্রে আবার কয়েকটি ঘটনাতে একই সাথে সুখ দুঃখের সৃষ্টি হয়ে থাকে৷ মোহনীয় কর্মের বশবর্তী হলে জীবের আত্মার যে সকল ভালো চরিত্র থাকে সেটি একটি আবরনের দ্বারা আবৃত হয়ে পড়ে৷ অনেক্ষেত্রে আবার কোনো জীবের অন্তরে যে প্রান বা আত্ম থাকে তাকে সময়ের অনুসারে আবদ্ধ করে রাখা হয়৷ একে বলা হয় আয়ু কর্ম৷ অরেক ধরনের কর্ম আছে যেটি নাম কর্ম নামে পরিচিত হয়ে থাকে৷ এই ক্ষেত্রে জীবের নিজের ভেতরে যে আত্মা থাকে তা বিভিন্ন রকম রূপ নিয়ে বাইরে প্রকাশিত হয়ে থাকে৷ গোত্র কর্ম বলে একটি ভাগ আছে যেখানে আত্মার আকারে বিভিন্নতা দেখা যায়৷ আত্মা কখনও ছোটো আবার কখনো বড় আকারে প্রকাশিত হয়ে থাকে৷ অবশ্য অন্তরায় কর্মটির প্রকৃতি একটু অন্য ধরনের হয়ে থাকে৷ এই সকলক্ষেত্রে আত্মা তার নিজের মতন কাজ করে উঠতে পাড়েনা এবং আত্মার অনুভুতিতে যেকোনো রকমের বাঁধর সৃষ্টি হয়ে থাকে৷
অতিরিক্ত
ধর্ম:
তপস্যা:
সংযম:
ব্রাক্ষ্মণ ও ভিক্ষুকের কার্য:
চুরির খারাপ দিক:
অপরিগৃহ: