মুখ্য পৃষ্ঠা   ধর্ম  জৈন  জৈনধর্ম সম্পর্কে
 
কর্ম ফল
1.
জমিযং জগই পুঢো জগা কম্মেহিং লুপ্পন্তি পাণিণো৷
সমমেব কডেহিং গাহই ণো তস্সা মুচ্চেজ্জ পুটটয৷
এই বিশ্বে সকল জীব বা প্রানী নির্দিষ্ট কাজের সাথে যুক্ত আছে৷ তারা নিজেদের কাজের মাধ্যমে সমাজ ও সংসারের মধ্যে থেকে চালিত হয়ে থাকে৷ সময়ের গতির সাথে এই কাজগুলি চলেতে থাকে৷ এই বিশ্বের জাগতিক তত্ত্ব অনুসারে সকল জীবই তাদের আগমনের সাথে সাথে তারা নিজেদের কাজে নিয়োজিত হয়ে যায়৷ জীবেরা তাদের জীবন কাল সকল ধরনের কাজেতে লিপ্ত থাকে এবং সেই কাজের প্রকৃতি অনুসারে তাদের সেই ফলকে সারা জীবন ধরে ভোগ করতে হয়৷
2.
জহ মিডলেবালিত্তং গরুযং তুবং অহো বযই এবং৷
আসব কয কম্ম গুরু জীবা বচ্চংতি অহরগইং৷
এই বিশ্বের সকল জীবেরা নিজের মতন কর্ম করায় তাদের ফলও বিভিন্ন ধরনের হয়৷ প্রানীরা যদি তাদের জীবন কালে অন্যায়, অত্যাচার, হিংসা ও মিথ্যাকে আশ্রয় করে থাকে তাহলে তার আত্মার উপরে পাপ জমতে থাকেবে৷ এরুপ অবস্থায় আত্মার উন্নতির পরিবর্তে অবনতি ঘটতে থাকবে৷
3.
তং চেব তব্বিমুক্কং জলোবরি ডাই জাযলহুভাবং৷
জহ তহ কম্মবিমূক্কা লোযগ্গপইটটিযা হোংতি৷
কর্মের প্রভাবের ফলে যখন আত্মার ক্রমশ অবনতির দিকে চলে যেতে থাকে তখন তাকে উন্নতি ঘটানোর দরকার থাকে৷ তাই প্রানীদেরকে সবসময়ে কর্মের বন্ধন থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত৷ কারন কর্মের বন্ধ্বন থেকে মুক্তি হতে পাড়লে ভালো হবে৷ জীবনের এই দশাটি অনেকটা শান্ত ধরনের হয়ে থাকে৷
অতিরিক্ত
কর্ম
ধর্ম:
তপস্যা:
সংযম:
ব্রাক্ষ্মণ ও ভিক্ষুকের কার্য:
চুরির খারাপ দিক: