মুখ্য পৃষ্ঠা   ধর্ম  জৈন  জৈনধর্ম সম্পর্কে
 
আমোদের কুফল
খিপ্পং ন সক্কেই বিবেগমেউ তম্হা সমুটটায পহায কামে৷
সমিচ্চ লোযং সমযা মহেসী আযা পুরক্খী চরমপ্পামত্তে৷
আমোদের বিষয়টি খুব প্রয়োজনীয় নয় এটিকে এড়িয়ে চলাই সবথেকে উচিত কার্য৷ তবে মানুষের হৃদয়কে তার আগে সুন্দর করে তুলে তাকে নিয়ন্ত্রন করা প্রয়োজন৷ তবে এই কাজটি সহজ উপায়ে সম্ভব নয় তার জন্যে কঠিন তপস্যা ও নিষ্ঠার প্রয়োজন আছে৷ মানুষদের একান্ত কর্তব্য হল তাদের মনের সমস্ত কামনা ও বাসনাকে একেবারে সড়িয়ে ফেলা৷ তারফলে মানুষ তার জীবন ও সংসার থেকে পাপের পরিমান কমাতে পাড়বেন৷ তাদের এই পাপকে তার মধ্যে থেকে দূরে সরাবার জন্যে সকল প্রকার আমোদের বিষয়গুলিকে চিরকালের জন্যে বন্ধ করে দিতে হবে৷
2.
অবলে জহ ভারবাহএ না মগ্গে বিসমেবগাহিযা৷
পচ্ছা পচ্ছাণুতাবএ সমযং গোযম মা পমাযএ৷
সকল জীবেদের তাদের নিজের জীবনে সবসময় সোজা ও সঠিক পথে চলাই উচিত৷ কারন খারাপ পথ দিয়ে গেলে জীবনে কখনো ভালো হয়না৷ সোজা পথেতে জীবনে অগ্রগতি হয় কিন্ত জটিল পথে চললে এই অগ্রগতির সম্ভাবনা নষ্ট হয়ে যায়৷
তাই মানুষের এই ধরনের আমোদ থেকে দূরে থেকে জীবনে সোজা ও সরল পথেতে চলাই উচিত৷
3.
ইহ ইত্তারিযম্মি ওউএ জীবিযএ বহু পচ্চাবাযএ৷
বিহুণাহী রংয পুরেকডং সমযং গোযম মা পমাযএ৷
এই বিশ্বে সকল প্রানীর জীবনে একটি নির্দিষ্ট সময় সীমা আছে যাকে ভাঙা সম্ভব নয়৷ তাই এই জীবনের যে সময়কালটি আছে তার মধ্যে সকল প্রকার পাপ থেকে দূরে থাকতে হবে৷ সেই কারনে এই সময়কালটিকে প্রমোদের মাধ্যেমে নষ্ট করে দেওয়া একেবার উচিত কাজ নয়৷ সময়কে কার্যকর ভাবে ব্যাবহার করা দরকার৷
অতিরিক্ত
কর্ম ফল
কর্ম
ধর্ম:
তপস্যা:
সংযম:
ব্রাক্ষ্মণ ও ভিক্ষুকের কার্য: