মুখ্য পৃষ্ঠা   ধর্ম  জৈন  জৈনধর্ম সম্পর্কে
 
রাগের নিয়ন্ত্রন
মহাবীরজী তার উপদেশের মধ্যে রাগ কে নিয়ন্ত্রন বা কমানোর বিষয়ে বেশী পরিমানে জোড় দিয়েছেন৷ এই রাগকেও কয়েকটি বিশেষ ভাগে বিভক্ত করা যেতে পারে৷ প্রানীকুলের মধ্যে এক একজনের মধ্যে ভিন্ন পরিমানে রাগ বর্তমান আছে৷ যাদের মধ্যে প্রচন্ড পরিমান বেশী রাগ থাকে তাদের রাগ নিয়ন্ত্রন করার দরকার নয়ত এই রাগ সারা জীবন ধরে প্রানীদের ক্ষতি করবে৷ তবে এই রাগ কমাতে না পাড়লে সারা জীবন ধরে এই রাগ তার সঙ্গী হয়ে যাবে৷

যাদের মধ্যে রাগ বেশী পরিমানে থাকে তদের ক্ষেত্রে এই রাগ তার জীবনে চলার সময়কাল অনুসারে পরিবর্তিত হতে থাকবে৷ তবে এক থেকে আধ বছরের মধ্যে এই রাগ কমে যাওয়া উচিত৷ অনেক মানুষের আবার সামান্য ধরনের রাগ বর্তমান থাকে তাদের ক্ষেত্রে এই রাগের স্থায়ীত্ব খুব বেশী দিনের জন্যে হয়না৷ কয়েক মাসের মধ্যে এই রাগ কমে যাওয়া দরকার৷ এই রাগকে নিয়্ন্ত্রন করাও প্রয়োজন আছে৷

কিছু মানুষের মধ্যে খুব কম রাগই বর্তমান থেকে থাকে৷ এই রাগের স্থায়িত্ব খুব বেশী সময় ধরে হয়না৷ অল্প সময়ের মধ্যে এই রাগ কমে গিয়ে থাকে৷ এই সকল ধরনের রাগকে নিয়ন্ত্রনে রাখা একান্ত প্রয়োজন তার কারন হল এই রাগ জীবের মধ্যে পাপের পরিমান ক্রমশ বাড়িয়ে দিতে থাকে৷ যা একেবারে উচিত ধরনের কাজ নয়৷
অতিরিক্ত
আমোদের কুফল
কর্ম ফল
কর্ম
ধর্ম:
তপস্যা:
সংযম: