মুখ্য পৃষ্ঠা >  ধর্ম > ধর্ম যাত্রা > নিবন্ধ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
শ্রী অরুণাচলেশ্বর মন্দির
বেবদুনিযা
কে. আর্যনাথন

WDWD
শিবভক্তদের আমরা এইবার ধর্মযাত্রাতে দর্শন করাব শ্রী অরুণাচলেশ্বরের মন্দির৷ এই মন্দিরটা খুবই পুরানো৷ এটি একটি বিশালকায় পর্বতের উপর অবস্থিত যেটা তিরুবন্নামালাই নামে একটি জায়গায় স্থিত৷ লাখে লাখে ভক্তরা এখানে মুক্তি পাওয়ার জন্য একটা বিশেষ সময়ে একত্রিত হয়৷

পূর্ণিমার সময় কযেক লাখ ভক্ত 14 কিমি পথ খালি পায়ে হেঁটে পবিত্র পর্বত গিরি প্রথকশণম-এর দর্শন করে৷ বছরে একবার প্রায় 10-15 লাখ লোক শিবভক্ত এই পর্বতে দিব্য জ্যোতি প্রজ্জ্বলন করে৷ মানা হয় যে হিন্দু ধর্মে ধূমধামের শিবরাত্রির উত্সবের সূচনা এই জায়গা থেকে হয়েছিল৷


ফটো গ্যালারী দেখার জন্য এখানে ক্লিক করু

শ্রী অরুনাচলেশ্বর মন্দিরকে তামিল ভাষাতে তিরু অন্নামলৈয়র নামে জানা হয় যেটা একটা পর্বতের উপর অবস্থিত৷ মানা হয় যে 2664 ফুট উঁচু এই পর্বত যেন সাক্ষাত্‍ ভগবান শিবশম্ভুর

শ্রী অরুণাচলেশ্বর মন্দিরকে ভগবান শিবের পঞ্চ ভূতের ক্ষেত্রের এক ক্ষেত্র বলে মানা হয়৷ একে অগ্নি ক্ষেত্রের মত সন্মান দেওয়া হয়৷ (সেখানে কাঞ্চী ও তিরুবর ক্ষেত্রকে পৃথিবী, চিন্ডবরম ক্ষেত্রকে আকাশ, শ্রী কলষ্ঠী ক্ষেত্রকে বায়ু ও তিরুবণিকা ক্ষেত্রকে জল ক্ষেত্র মানা হয়৷)

মহাশিবরাত্রি

শিবপুরাণম অনুসারে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মাকে নিজের শক্তি পরিচয় করানোর জন্য এই স্থানে ভগবান শিব অখন্ড জ্যোতি স্থাপিত করেন৷ এই কথাটা অনেকটা এরকম - একবার প্রভু বিষ্ণু ও ব্রহ্মাতে নিজেদের শ্রেষ্ঠতা নিয়ে বিবাদ ওঠে৷ তারা ভগবান শিবের কাছে যায়
WDWD


তারা ভগবান শিবের কাছে এই ব্যাপারে সঠিক তথ্যটা জানতে চায়৷ শিব তাদেরকে পরীক্ষা করবার সিদ্ধান্ত নেন৷ তিনি তখন এই স্থানে অখন্ড জ্যোতি স্থাপিত করে তাদের দুজনার সামনে এই শর্ত রাখেন যে সর্বপ্রথম এর আদি বা অন্ত খোঁজ নিয়ে আসবে, সেই শ্রেষ্ট হবে৷

এরপর ভগবান বিষ্ণু বরাহ অবতারের রূপ ধারণ করে পৃথিবীর মাটি খুঁড়ে ফেলে অখন্ড জ্যোতির অন্ত খোঁজার অনেক চেষ্টা করেন৷ অন্যদিকে ভগবান ব্রহ্মা হাঁসের রূপ ধারণ করে অখন্ড জ্যোতির আদিরূপ খোঁজার জন্য আকাশে উড়তে থাকেন৷ দুজনাই কঠোর প্রয়াস করেন কিন্তু দুজনাই সেই অখন্ড জ্যোতির আদি বা অন্ত রূপ খুঁজতে ব্যর্থ হন৷

সর্বশেষে ভগবান বিষ্ণু নিজের হার স্বীকার করে ফিরে আসেন৷ অন্যদিকে ভগবান ব্রহ্মা অখন্ড জ্যোতির আদি রুপ খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তখন আকাশ থেকে পৃথিবীর উপর একটি ফুলকে পড়তে দেখেন৷ ভগবান ব্রহ্মা যখন ফুলকে জিজ্ঞাসা করেন তখন তিনি জানতে পারেন এই ফুল ভগবান শিবের চুল থেকে কয়েক যুগ আগে পড়েছিল৷

WDWD
তখন ভগবান ব্রহ্মার মাথায় একটি বুদ্ধি আসে ও তিনি ফুলটিকে প্রার্থনা করেন সে যেন ভগবান শিবের কাছে গিয়ে বলে ব্রহ্মা তার আদি রুপ দেখেছে৷ ফুলের কাছে এইরকম মিথ্যা কথা শোনার পর ভগবান শিব প্রচন্ড রেগে যান ও তিনি স্বর্গ থেকে পৃথিবী পর্যন্ত টানা অগ্নি স্তম্ভ স্থাপিত করেন৷

এই অগ্নি স্তম্ভের থেকে আসা গরমে স্বর্গ ও পৃথিবীতে বসবাসকারী সমস্ত প্রাণীরা ঘাবড়ে যায়৷ ইন্দ্র, যম, অগ্নি, কুবের এবং আঠ দিশার মালিকরা ভগবান শিবের চরণে পড়ে ক্ষমা চান এবং তাঁকে নিজের ক্রোধ শান্ত করতে বলেন৷ শিব তাদের সবায়ের মিলিত নিবেদনে শান্ত হন ও নিজেকে অখন্ড জ্যোতির মধ্যে মিলিয়ে দেন৷

এই ঘটনার পর থেকে এখানে মহাশিবরাত্রি পালন করা হয়৷
1 | 2  >>  
অতিরিক্ত
শ্রী মহাবীর জৈন মন্দির
সিদ্ধিবিনায়ক মন্দির
সিদ্ধিদাতা গণেশ
হরে রামা হরে কৃষ্ণা
নাগচন্দেশ্বর মন্দির
ত্রংকারেশ্বর মহাদেব মন্দির