মুখ্য পৃষ্ঠা >  ধর্ম > ধর্ম যাত্রা > নিবন্ধ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুম্বাই এর মহালক্ষ্ণী মন্দির  Search similar articles
ভীকা শর্মা


WDWD
মুম্বই এর প্রাচীন মন্দিরগুলোর মধ্যে মহালক্ষ্ণী মন্দির হল একটি অতি প্রাচীন মন্দির৷ সমুদ্রের কিনারে বি. দেশাই মার্গে অবস্থিত এই মন্দিরটিতে অসংখ্য ভক্তরা আসেন৷ মহালক্ষ্ণী মন্দিরের মুখ্য দ্বারটি হল অত্যন্ত আকর্ষক ও কারুকার্য খচিত৷ মা লক্ষ্ণী হলেন ধনের দেবী৷ গৃহ শান্তি ও ব্যবসাতে উন্নতি হওয়ার জন্য মহালক্ষ্ণীর পূজো করা হয়৷

মহালক্ষ্ণী মন্দিরে অত্যন্ত আকর্ষক কারুকার্য খচিত মুখ্য দ্বার রয়েছে৷ মন্দিরের ভিতরে অন্যান্য দেব দেবীদের মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে৷ মন্দিরের ইতিহাসটি অত্যন্ত রোমাঞ্চক৷ ইংরেজের রাজত্বকালে মহালক্ষ্ণী মন্দিরটি যে স্থানে স্থাপিত আছে সেই স্থানটিকে ব্রীচ কেন্ডি মার্গের সঙ্গে জোড়ার পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু সেই সময় প্রচন্ড সামুদ্রিক ঝড় আসে আর এই সামুদ্রিক ঝড়ের প্রকোপে ইংরেজদের সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়৷

সেই সময় দেবী লক্ষ্ণী সেখানকার পাহাড়াদার রামজী শিবাজীকে স্বপ্নে দর্শন দেন৷ স্বপ্নে দর্শন দিয়ে মা সমুদ্রের তলার থেকে লক্ষ্ণীর তিনটে মূর্তি সংগ্রহ করে মন্দিরে প্রতিষ্ঠা করার আদেশ দেন৷ রামজী মায়ের আদেশ পালন করেন৷ এরপর ব্রিচ কেন্ডি মার্গ নির্মান্ সম্ভব হয়৷
WDWD


মন্দিরের ভিতরে মহালক্ষ্ণী, মহাকালী এবং মা স্বরসতীর মূর্তি একসঙ্গে প্রতিষ্ঠা করা হয়েছে৷ তিনটে প্রতিমাকেই সোনা এবং মুক্তোর গয়না দিয়ে সুসজ্জিত করা হয়েছে৷ এখানে যে সব ভক্তরা আসেন তাদের দৃঢ় বিশ্বাস যে মা তাদের মনষ্কাকামনা পূরণ করবেন৷

কেমন করে যাবেন?
মুম্বই হল ভারতের ব্যবসায়িক রাজধানী৷ দেশের যে কোন প্রান্ত থেকে রেলপথে, সড়কপথে এবং বিমান পথে এই স্থানে যাওয়া যায়৷
ভিডিও দেখুন
অতিরিক্ত
মাহুড়গড়ের শ্রী জগদম্বা মাযের মন্দির  
রোগ নির্মূল করেন বৈথিয়ানাথ স্বামী  
খন্ডবার্ তুলজা ভবানীর মন্দির  
মহান সন্ন্যাসী যোগেন্দ্র শীলনাথ  
মহান সন্ন্যাসী দাদাজী ধুনিবালে  
সিঙ্গাজী মহারাজের পবিত্র সমাধিস্থল