এখানে ওম রুপে শিব বিরাজমান
দেবাদিদেব ভগবান শিবকে যারা সর্বোচ্চ দেবতা রুপে উপাসনা করেন তাদের জন্য তামিলনাড়ুর চিদাম্বরমের নটরাজ মন্দির আস্থার একটি প্রমুখ কেন্দ্র৷ মনে করা হয় এখানে কৈলাশপতি ভগবান মহাদেব এই পবিত্র স্থানে নিজের সমস্ত শক্তিকে একত্রিত করেছেন যার সৃজন তিনিই করেছেন৷ পৌরাণিকদের মতবাদ অনুযায়ী এখানে প্রণব মন্ত্র 'ॐ' আকারে তিনি বিরাজমান৷ আর এই কারণে ভক্তরা এটি প্রধান বলে মনে করেন৷ চিদম্বরম ভগবান শিবের সেই পাঁচ ক্ষেত্রের অন্যতম এক ক্ষেত্র৷ একে শিবের আকাশ ক্ষেত্র আখ্যা দেওয়া হয়৷ অন্য চার ক্ষেত্রের মধ্যে কালাহস্তী (অন্ধ্রপ্রদেশ) অর্থাত্ বায়ু, কাঞ্চীপুরম অর্থাত্ পৃথিবী, তিরুবন্তিকা অর্থাত্ জল ও অরুণাচালেশ্বর (তিরুবনামালাই) অর্থাত্ অগ্নি শামিল৷ হিন্দু ধর্ম অনুযায়ী এই পাঁচতত্ব (পৃথিবী, জল, বায়ু, অগ্নি ও আকাশ) থেকে মানব শরীরের নির্মাণ হয়৷ নটরাজ মন্দিরকে অগ্নি মূলের নাম থেকে জানা যায়৷ অনেক ভক্ত মনে করেন ভোলানাথ এখানে জ্যোতিরুপে প্রকাশ হয়েছিলেন৷
মন্দিরটি খুবই আকর্ষক৷ মন্দিরের আন্তরিক সাজসজ্জ্বা, শিল্পকারী ও এর ব্যাপক ক্ষেত্রফল একে এক অন্যন্য রূপ প্রদান করেছে৷ ভগবান শিবের নটরাজ স্বরুপে নৃত্যের স্বামী হওয়ার কারণে ভরতনাট্যমের শিল্পীদের কাছে এই জায়গার একটি বিশেষ মহত্ব আছে৷ মন্দিরের প্রতিটা পাথরে ও স্তম্ভের উপর ভরতনাট্যমের নৃত্যের বিভিন্ন মুদ্রা অঙ্কিত রয়েছে৷
মন্দিরের কেন্দ্র ও অম্বলমের সামনে ভগবান শিবকাম সুন্দরী পার্বতীর সঙ্গে স্থাপিত৷ চিদম্বরম রহস্য মন্দিরকে বিখ্যাত করে তুলেছে৷ এটা জানার জন্য আপনাকে একটা বিশেষ অর্থ প্রদান করতে হবে৷ মন্দিরের দেখাশুনা ও পূজাপাঠ পারম্পরিক পূজারী করেন৷ যদিও সমস্ত পূজার ব্যবস্থা ভক্তদের দ্বারা দেওয়া অর্থের দ্বারাই হয়৷
মন্দির শিব ক্ষেত্র রুপে প্রসিদ্ধ৷ এখানে ভগবান গোবিন্দরাজের প্রতিমা স্থাপন করা রয়েছে যেটা শিবের একদম কাছের৷ মন্দির পরিসরে একটি সুন্দর পুকুর ও নাচের জায়গা রয়েছে৷ এখানে প্রতি বছর নৃত্য মহোত্সবের আয়োজন করা হয় যেখানে সারা দেশের বিভিন্ন শিল্পীরা অংশ নেন৷
কেমন করে পৌঁছাবেন :
রেল পথে : চিদম্বরম চেন্নাই-তঞ্জাপুর রেলপথে চেন্নাই থেকে 245 কিমি দূরে অবস্থিত৷ এখানকার রেল স্টেশন চিদম্বরম নামে প্রসিদ্ধ৷
সড়ক পথে : যেকোন গাড়িতে করে চেন্নাই থেকে 4-5 ঘন্টার মধ্যে চিদম্বরম যাওয়া যায়৷
বিমানপথে : চিদম্বরম যাওয়ার জন্য কাছের বিমানবন্দর হল চেন্নাই বিমানবন্দর৷ এরপর এখান থেকে সড়ক পথে বা ট্রেন পথে চিদম্বরম যাওয়া যায়৷
|