দিনের শুরুটা সব সময় শেষের কথা বলে না৷ বললে হয়ত ভারত ও শ্রীলঙ্কা টেষ্ট সিরিজের প্রথম দিনে ভারতের রান 385 রানে 6 উইকেট হয় নি৷ দিনের শুরুটা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ধোনি৷ তার অল্প সময় পরে অল্প রনের মধ্যে গম্ভীর, শেহয়াগ, শচীন, লক্ষ্মণ ও যুবরাজ প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরে স্বল্প রানে গুটিয়ে যাওয়ার হাতছানি দেখা গিয়েছিল৷ তবে এবার পরিত্রাতা হয়ে এগিয়ে এলেন রাহুল দ্রাবিড়৷ সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত করে গেলেন অধিনায়ক ধোনি৷ ধোনি আউট হওয়ার আগে অবশ্য টেষ্ট তার দ্বিতীয সেঞ্চুরিটা করে গেলন৷