মুখ্য পৃষ্ঠা   খেলার জগত্  ক্রিকেট  নিবন্ধ
 
ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া)
জয়দীপ নাথ
ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া)

পুরো নাম---------:------ম্যাথু লরেন্স হেডেন
জন্ম-------------:------1971 সালের 29শে অক্টোবর, কিঙ্গারয়, ক্যুইন্সল্যান্ড৷
বর্তমান বয়স------:------ 35 বছর 179 দিন৷
প্রধান দল---------:------ অস্ট্রেলিয়া, হ্যাম্পশায়ার ও আইসিসি বিশ্ব একাদশ, নর্দ্যাম্পটনশায়ার ও কুইন্সল্যান্ড
ডাকনাম----------:------ হ্যাডস
খেলার পজিশন------:------ ওপেনিং ব্যাটসম্যান
ব্যাটিং স্টাইল-------:------ বাঁহাতি খেলোয়ার
বোলিং স্টাইল-------:-------ডান-হাতি মিডিয়াম
উচ্চতা------------:------ 1.88 মিটার
কোন খেলোয়ার------:------- টেস্ট ম্যাচ ও একদিনের ম্যাচ

জীবনী

হেডেনের শক্তি হল মানসিক ও শারীরিক৷ প্রথম শ্রেনীতে নামার আগে তিনি কাউকে জিঞ্জাসা করেন যে এর আগে কেউ জীবনের সর্বপ্রথম খেলায় ডবল সেঞ্চুরি করেছে কিনা সেটা শুনে নামার পর তিনি নামেন ও 149 রান করে দিযে বেরিয়ে আসেন৷ হেডেন স্লিপে এবং গালিতে দাঁড়ান তার ভাল ক্যাচিং ক্ষমতার জন্য৷ হেডেন তার প্রথম দিকে দক্ষিন আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গিয়ে আশাতীত সাফল্য পান নি৷ কিন্তু তিনি 2000-01 সালে যখন অস্ট্রেলিয়া, ভারত সফরে আসে তার ব্যাটিং ক্ষমতার পরিচয় পাওয়া যায়৷ তিনি তিন টেস্ট সিরিজে মোট 549 রান করেন এটা একটা অস্ট্রেলিয়ান রেকর্ড৷ 2001 সালের শেষের দিকে তিনি ববি সিম্পসনের এক ক্যালেন্ডার বছরে মোট রান করার রেকর্ড ভেঙ্গে দেন৷ পরে অবশ্য সেটা ভেঙ্গে দেন রিকি পন্টিং 2003 সালে 1391 রান করে৷ তিনি জাস্টিন ল্যাঙ্গারের সাথে এক সুন্দর ওপেনিং জুটি গড়ে তোলেন৷ আস্তে আস্তে তিনি একদিনের ম্যাচের ওপেনিং ব্যাটসম্যান হয়ে যান৷ 2003 সালের বিশ্বকাপ জেতার পিছনে কারন একটাই অস্ট্রেলিয়ার প্রথম তিনজন ব্যাটসম্যান ফর্মে ছিল যার মধ্যে হেডেন অন্যতম৷ কিছুকাল পরে তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে সর্বোচ্চ 380 রান করেন ও ভেঙ্গে দেন ব্রায়ান লারার রেকর্ড 375 রান৷ কিন্তু লারা সেটা আবার ভেঙ্গে দেন শ্রীলংকার বিরুদ্ধে খেলে 400 রান করে৷ তার সবচেয়ে খারাপ ট্যুর ছিল 2004-05 ভারত সফর৷ তার সেই খারাপ সময় ইংল্যান্ড সফর পর্যন্ত ছিল৷ সবশেষে তার সময় ভাল হয় ওভাল টেস্টে গিয়ে, তাতে তিনি 138 রান করেন৷ এসেজ সিরিজ হেডেনের জীবনে চোখে জল এনে দেয় কারন তার এতদিনের ওপেনিং পার্টনার জাস্টিন ল্যাঙ্গার আচমকা অবসর ঘোষনা করে৷ 2006-07 সালে চ্যাপেল-হ্যাডলি একদিনের সিরিজের শেষ ম্যাচে তিনি জীবনের সর্বোচ্চ রান করেন নীউজিল্যান্ডের বিরুদ্ধে 166 বলে 181 রান তাতে আছে দশটা যে ছয় মেরেছেন যেটা তার অসম্ভব ক্ষমতার কথা মনে করিয়ে দেয়৷

জীবনে কি পেয়েছেন

2002 সালে পান এলান বর্ডার মেডেল৷
2002 সালে পান টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার৷
2003 সালে পান উইসডেন ক্রিকেটার অব দ্য ইয়ার৷

------------টেস্ট ম্যাচ-----------
ম্যাচ-------------:-------89 টা
ইনিংস-----------:-------159 টা
নটআউট---------:-------13 বার
মোট রান---------:---- 7739 রান
বল খেলেছেন------:------12881 টা
সর্বোচ্চ-----------:-----380 রান
গড়-------------:-------53.00
100র সংখ্যা-------:-------27 টা
50-র সংখ্যা-------:-------27 টা
মোট 6-এর সংখ্যা---:-------79 টা
মোট 4-এর সংখ্যা---:------942 টা
ক্যাচআউট--------:------118 বার
স্ট্রাইক রেট--------:------60.08

-----------একদিনের ম্যাচ-----------
ম্যাচ-------------:-------144 টা
ইনিংস-----------:-------139 টা
নটআউট---------:-------15 বার
মোট রান---------:---- 5461 রান
বল খেলেছেন------:------6947 টা
সর্বোচ্চ-----------:-----181* রান
গড়-------------:-------44.04
100র সংখ্যা-------:-------10 টা
50-র সংখ্যা-------:-------30 টা
মোট 6-এর সংখ্যা---:-------78 টা
মোট 4-এর সংখ্যা---:------558 টা
ক্যাচআউট--------:------ 61 বার
স্ট্রাইক রেট--------:------78.60
অতিরিক্ত
সৌরভ গাঙ্গুলি (প্রিন্স অফ ক্যালকাটা/দাদা)
যুবরাজ সিং
বীরেন্দ্র সহবাগ
শচিন রমেশ তেন্ডুলকর
রাহুল শরদ দ্রাবিড়
মহেন্দ্র সিং ধোনী