মুখ্য পৃষ্ঠা   খেলার জগত্  ক্রিকেট  নিবন্ধ
 
সচিন রমেশ তেন্ডুলকার
জয়দীপ নাথ
সচিন রমেশ তেন্ডুলকার

পুরো নাম---------:------ সচিন রমেশ তেন্ডুলকার
জন্ম-------------:------ 1973 সালের 24শে এপ্রিল, বোম্বে (বর্তমান মুম্বাই), মহারাষ্ট্র, ভারতবর্ষ৷
বর্তমান বয়স------:------ 34 বছর 43 দিন৷
প্রধান দল---------:------ ভারতবর্ষ, মুম্বাই, এসিসি এশিয়ান একাদশ এবং ইয়র্কশায়ার৷
ডাকনাম----------:------ সচিন৷
খেলার পজিশন------:------ ওপেনিং ব্যাটসম্যান ও পার্টটাইম বোলার
ব্যাটিং স্টাইল-------:------ ডানহাতি খেলোয়াড়
বোলিং স্টাইল-------:-------ডান-হাতি লেগব্রেক গুগলি বোলার
উচ্চতা------------:------ 5.05 ফুট

কোন খেলোয়াড়------:------- টেস্ট ম্যাচ ও একদিনের ম্যাচ

জীবনী

সচিন রমেশ তেন্ডুলকার এই নামটা হওয়ার পিছনে অনেক কাহিনি আছে৷ তার পিতা অসম্ভব ভক্ত ছিলেন রাহুল দেব বর্মনের পিতা সচিন দেব বর্মনের৷ সচিন দেব বর্মনের নামের প্রথম শব্দ সচিনের নাম রাখেন সচিন তেন্ডুলকার৷ তার মত ক্রিকেট প্রতিভা ভারতবর্ষ খুবই কম পেয়েছে৷ মাত্র 16 বছর বয়সে তিনি পাকিস্তানের সঙ্গে পাকিস্তানে টেস্ট খেলার সুযোগ পান৷ পাকিস্তানের বিখ্যাত লেগ স্পিনার আবদুল কাদিরের বোলিংকে মেরে ছত্রাখান করে দেন৷ তখনকার সেসময়ের তরুন সচিনকে দেখে আবদুল কাদির বলেছিলেন, 'সচিন আমার মত অনেককে অবসর নিতে বাধ্য করবে ভবিষ্যতে'৷ আবদুল কাদির যে হীরে চিনতে ভুল করেন নি সেটাতো এখন প্রমানিত৷

বর্তমানে টেস্টে ও একদিনের ম্যাচে মোট রানের দিক দিয়ে তিনি একনম্বর স্থানে রয়েছেন৷ তার ব্যাটিংয়ের প্রশংসা করে গেছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান৷ তার নির্বাচিত একাদশে একমাত্র ভারত থেকে সুযোগ পেয়েছেন সচিন৷ তার ব্যাটিংয়ের সাথে সাথে তার লেগব্রেক বোলিং ভারতকে অনেক ম্যাচে জেতাতে সাহায্য করেছে৷ 1992 সালের হিরো কাপের ম্যাচের সেমিফাইনালে দক্ষিন আফ্রিকার সঙ্গে খেলায় যখন কেউ শেষ ওভারটা করতে ভয় পাচ্ছে, তখন সচিন সেই দায়িত্ব নেন ও ভারতকে হারা ম্যাচ জেতাতে সাহায্য করেন৷ এরকম অনেক ম্যাচ তিনি জেতাতে সাহায্য করেছিলেন৷ আর ব্যাটিংয়ের কথা বাদ দিলাম৷ শারজার মরুঝড়ের কথা ইতিহাসের খাতায় চলে গেছে৷

শারজার ফাইনালে ওঠার ম্যাচে যখন ভাল ভাল ব্যাটসম্যানেরা সাজঘরে ফিরে গেছে ও একমাত্র প্রতিষ্ঠিত ব্যাটসম্যান বলতে তিনি৷ তারপর শারজা আচমকা মরুঝড় উঠল৷ ঝড় থেমে যাবার পর ভারতের ফাইনালে ওঠার আস্কিং রেট যা দাঁড়ায় সেটা একেবারে অসম্ভব ছিল৷ ঝড় থামল কিন্তু শারজার সঙ্গে সঙ্গে সমস্ত দর্শক এক অন্য ঝড় দেখল - এটা হল সচিন ঝড়৷ ফাইনালে ওঠার জন্য যতটা রানের দরকার ছিল ঠিক ততটা করলেন এবং তার সাথে সাথে অস্ট্রেলিয়ার বোলারদের সন্মান ধুলোয় মিশিয়ে দিলেন৷ আবার ফাইনালেও ঠিক তেমন খেললেন ও ভারত অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে শারজা কাপ জিতল৷

আবদুল কাদিরের মত অনেক বোলার শুধুমাত্র তার জন্য অবসর নিতে বাধ্য হয়েছিল৷ নিউজীল্যান্ডের উঠতি বোলার হিথ ডেভিস তার জীবনের প্রথম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন ভারতের সঙ্গে কারন সচিনের ব্যাটিংয়ের সামনে পড়ে তাকে আর ভবিষ্যতে খুঁজে পাওয়া যায় নি৷ জিম্বাবোয়ের ফাস্ট বোলার হেনরী ওলোঙ্গা আগের ম্যাচে সচিনকে আউট করার পর বিশ্রী অঙ্গভঙ্গি করেছিলেন৷ তার শাস্তি হিসাবে সিরিজের পরের ম্যাচে তার বোলিংকে এমন মার মারলেন যে বেচারা অবসর নিয়ে একটা স্পোর্টস চ্যানেলের ভাষ্যকার হয়ে গেলেন৷

সচিনের এরকম কীর্তি এত আছে যে লিখে বা বলে শেষ করা যাবে না৷ শুধুমাত্র তিনি যে ক্রিকেট খেলেন তা নয়৷ তিনি সমাজসেবাও করেন কিন্তু সেটা তিনি প্রকাশিত করতে চান না৷ শোনা গেছে তিনি একটা অনাথ আশ্রম চালান৷ ভারতের খেলোয়াড়দের মধ্যে একমাত্র তিনিই সবথেকে বেশি করও দেন৷

জীবনে কি পেয়েছেন
1997 সালে পান উইসডেন ক্রিকেটার অব দ্য ইয়ার৷

ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান :

----------টেস্ট ম্যাচ(ব্যাটিং)-----------
ম্যাচ-------------:-------137 টা
ইনিংস-----------:------- 220 টা
নটআউট---------:------- 23 বার
মোট রান---------:---- 10922 রান
বল খেলেছেন------:------ তথ্য নেই
সর্বোচ্চ-----------:----- 248* রান
গড়-------------:-------55.44
100র সংখ্যা-------:------- 37 টা
50-র সংখ্যা-------:------- 43 টা
মোট 6-এর সংখ্যা---:------- 42 টা
মোট 4-এর সংখ্যা---:------ তথ্য নেই
ক্যাচআউট--------:------ 89 বার
স্ট্রাইক রেট--------:------ তথ্য নেই

-------একদিনের ম্যাচ(ব্যাটিং)----------
ম্যাচ-------------:-------384 টা
ইনিংস-----------:------- 374 টা
নটআউট---------:------- 37 বার
মোট রান---------:---- 14847 রান
বল খেলেছেন------:------ 17317 টা
সর্বোচ্চ-----------:----- 186* রান
গড়-------------:------- 44.05
100র সংখ্যা-------:------- 41 টা
50-র সংখ্যা-------:------- 77 টা
মোট 6-এর সংখ্যা---:------- 159 টা
মোট 4-এর সংখ্যা---:------ 1582 টা
ক্যাচআউট--------:------ 115 বার
স্ট্রাইক রেট--------:------ 85.73


------------টেস্ট ম্যাচ(বোলিং)-----------
ম্যাচ-------------:------- 137 টা
বল করেছেন-------:------ 3490 টা
উইকেট----------:-------- 41 টা
রান দিয়েছেন------:------- 1983 রান
বেস্ট ইনিংস ------:------ 3/10
বেস্ট ম্যাচ--------:-------- 3/14
গড়-------------:------- 48.36
ইকোনোমিক রেট-----:------- 3.40
স্ট্রাইক রেট--------:------ 85.12
4টি উইকেট/ইনিংস --:------- 0 বার
5টি উইকেট/ইনিংস --:------- 0 বার
10টি উইকেট/ম্যাচ --:------- 0 বার

------------একদিনের ম্যাচ(বোলিং)-----------
ম্যাচ-------------:-------- 384 টা
বল করেছেন-------:------ 7757 টা
উইকেট----------:-------- 149 টা
রান দিয়েছেন------:------- 6521 রান
বেস্ট ইনিংস ------:------ 5/32
বেস্ট ম্যাচ--------:--------5/32
গড়-------------:-------43.76
ইকোনোমিক রেট-----:------- 5.04
স্ট্রাইক রেট--------:------ 52.06
4টি উইকেট/ম্যাচে --:------- 4 বার
5টি উইকেট/ম্যাচে --:------- 2 বার

সর্বশেষ সংযোজন : 06. 06. 2007
অতিরিক্ত
সৌরভ চন্ডীদাস গাঙ্গুলী
ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া)
সৌরভ গাঙ্গুলি (প্রিন্স অফ ক্যালকাটা/দাদা)
এডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
শচিন রমেশ তেন্ডুলকর