20-20 বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকাতে আরম্ভ হয়েছে৷ আমরা আপামর ভারতবাসী সবাই এই খেলায় মেতে উঠব৷ এই খেলার বিশেষত্ব হল এখানে কোনরকম রক্ষণাত্মক খেলার সুযোগ নেই, এসে থেকে শুধুই মার আর মার৷
একদিনের আন্তর্জাতিক খেলায় যেখানে আমরা ওভার পিছু 6 রান মানে 50 ওভারে 300 রান উঠলে সাধারণত সেই দলের অধিনায়ক আশা করতেই পারে যে আমরা শেষ হাসিটা হাসব৷ কিন্তু এখানে সেটার কোনরকম সুযোগ নেই৷
গতকাল 20-20 প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 20 ওভারে 205 রান করে৷ দক্ষিণ আফ্রিকা সেই রানটা অনায়াসে মাত্র 17.4 ওভারে 2 উইকেট হারিয়ে তুলে নিল৷ তাহলে আসুন আমরা যে 20-20 ক্রিকেট খেলাটা সম্বন্ধে জানি৷ ক্রিকেটের আইন:
দুটি দলই 20 ওভার করে ব্যাটিং করবে৷ ম্যাচ 3 ঘন্টার মধ্যে শেষ করতে হবে৷ দুই ইনিংসের মধ্যে 20 মিনিটের বিরতি হবে৷ একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর অন্য ব্যাটসম্যান ক্রিজে আসার জন্য সময় পাবে মাত্র 90 সেকেন্ড৷ আর এরজন্য যে দল ব্যাট করবে সেই দলের খেলোয়াড়রা ইচ্ছা করলে বাউন্ডারী লাইনের বাইরে একজায়গায় একত্রে বসতে পারবে৷ এরজন্য তাদের প্যাভিলিয়নে বসার কোন প্রয়োজন নেই৷ 30 গজের বাইরে 2 জন ফিল্ডার থাকবে 6 ওভার পর্যন্ত৷ পরবর্তী 14 ওভার মাত্র 5 জন বৃত্তের বাইরে থাকতে পারবে৷ একজন বোলার 4 ওভারের বেশি বল করতে পারবে না৷ নতুনত্ব কি থাকবে:
ফ্রী হিট : একজন বোলার যদি কোন নো বল করে তবে তার ঠিক পরবর্তী বলটা সে ফ্রী হিট করতে পারবে৷ সেই বলে রান আউট বাদ দিয়ে আর কোন আউট হবে না ব্যাটসম্যানেরা৷ কোনরকম ফিল্ডিং পরিবর্তন করা যাবে না ফ্রী হিটের বলটায়৷ আম্পায়ার প্রথমে একহাত তুলবে ও তারপর হাতটিকে বৃত্তাকার ঘুরিয়ে ফ্রী হিটের ইঙ্গিত দেবেন৷
বোল আউট : সেমিফাইনাল বা ফাইনাল খেলায় যদি ম্যাচটি টাই হয় তখন পেনাল্টি হিট হবে৷ প্রতিটা দল পাঁচজন করে বোলারের নাম সুপারিশ করবে যারা অপর প্রান্তের উইকেট বল করে ভাঙ্গবে৷ এর জন্য তাদের কোন ব্যাটসম্যানের সন্মুখীন হতে হবে না৷ যে দলের বোলাররা বেশি করে উইকেট ভাঙ্গতে পারবে তারা বিজয়ী হবে৷
স্ল্যাম-ব্যাঙ্গ সময় :
20-20 বিশ্বকাপ 14 দিনের মধ্যে শেষ করতে হবে৷
অন্যান্য আকর্ষণ :
মাঠের ধারে উচ্চস্বরে মাইক বাজবে, প্রতিটা দলকে হর্ষধ্বনি করে মাঠেতে আকর্ষণ বজায় রাখবে কিছু তরুণ-তরুণী৷ মাঠেতে জাকুজি, নাগরদোলা ও বিয়ার বিক্রেতা থাকবে৷
বিশ্বকাপে খেলার সময় :
প্রতিদিন বিশ্বকাপে 3টি করে ম্যাচ হবে৷ তাও মাত্র 3টি স্থানে৷ স্থানগুলি হল জোহানেসবার্গ, ডারবান এবং কেপ টাউন৷ ম্যাচগুলি ভারতীয় সময়ানুসার দুপুর 1.30টায়, বৈকাল 5.30 মিনিটে ও রাত 9.30 মিনিটে৷ চারটি গ্রুপে খেলা হবে৷ ভারত রয়েছে ডি গ্রুপে৷ ভারতের সঙ্গে অন্য দুটি দল হল পাকিস্তান ও স্কটল্যান্ড৷ প্রতিটা গ্রুপ থেকে দুটি করে দল উঠে সুপার 8 খেলা হবে৷
বিশ্বকাপের আকর্ষণীয় ম্যাচ :
20-20 বিশ্বকাপের আকর্ষণীয় ম্যাচগুলির মধ্যে অন্যতম হল ভারত ও পাকিস্তানের ম্যাচ৷ এই ম্যাচটি হবে ডারবানে 14ই ডিসেম্বর মানে শুক্রবার৷ ঐ একই দিনে অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের সঙ্গে কেপটাউনে৷ এই দুটি ম্যাচ আরম্ভ হবে ভারতীয় সময়ানুসার রাত 9.30 মিনিটে৷ ম্যাচগুলি দেখাবে স্টার ক্রিকেট ও ইএসপিএন৷
20-20 ক্রিকেটে রেকর্ড :
সর্বোচ্চ মোট রান : 221-5 অস্ট্রেলিয়া করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে 2007 সালের 9ই জানুয়ারী৷
সর্বোচ্চ ব্যক্তিগত রান : ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল 117 রান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2007 সালের 11ই সেপ্টেম্বর৷
দ্রুততম 100 রান : ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল মাত্র 50 বলে 100 রান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2007 সালের 11ই সেপ্টেম্বর৷
দ্রুততম 50 রান : শ্রীলংকার সনথ জয়সূর্য মাত্র 23 বলে 50 রান নিউজীল্যান্ডের বিরুদ্ধে৷
ব্যক্তিগত ভাল বোলিং : ইংল্যান্ডের পল কলিংউড 22 রানে 4 উইকেট শ্রীলংকার বিরুদ্ধে৷
খেতাবের কারা দাবিদার : খেতাবের দাবিদার বলতে চেনা পরিচিত দেশ যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ইত্যাদি৷ কিন্তু এটা একটা এমন খেলা যার হাতে মারাত্মক ব্যাটসম্যান আছে সে হয়ত এই খেতাব জিতবে৷ তাই এই বিশ্বকাপ কার হাতে উঠবে আগে থাকতে বলা যাচ্ছে না৷ তবুও কিছু দল সম্বন্ধে এখানে আলোচনা করা হল৷
অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়া তাদের একদিনের বিসশ্বজয়ী দলটাকে অপরিবর্তিত রেখেছে৷ শুধুমাত্র ব্রেট লি অবসরে নিয়ে ফেলা গ্লেন ম্যাকগ্রাথের জায়গায় খেলবে৷
দক্ষিণ আফ্রিকা : নিজেদের দেশেই বিশ্বকাপ হচ্ছে৷ প্রবল জনসমর্থন পাবে তারা৷ এছাড়াও তারা একদিনের বিশ্বকাপের অন্যতম সেমিফাইনালিস্ট৷ এছাড়াও তারাই প্রথম জাতীয় স্তরে এই খেলা আরম্ভ করেছিল 2002 সালে৷ স্পেশ্যালিস্ট খেলোয়াড় হিসাবে আছে গুলাম বোদি ও জোহান ভ্যান দার ওয়াথ৷ তাদেরকে সাহায্য করবে গ্রেম স্মিথ ও হার্সেল গিবস৷ বিতর্কের কারণে জ্যাক কালিস সহ অধিনায়কের পদ ছেড়েছেন৷
নিউজীল্যান্ড : এই দলটিতে রয়েছে প্রচুর পরিমাণে অল রাউন্ডার৷ যারা যেকোন পরিস্থিতিতে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে৷ ফ্লেমিং না থাকা স্বত্তেও তারা এর দাবিদার৷ এই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ভেট্টোরী৷
ইংল্যান্ড : গত পাঁচ বছর ধরে জাতীয় স্তরে চলছে 20-20 প্রতিযোগিতা৷ এই খেলার অন্যতম স্পেশালিস্ট হিসাবে আছেন লুক রাইট ও ড্যারেন ম্যাডি৷ এছাড়াও অধিনায়ক পল কলিংউড ও কেভিন পিটারসেন যেকোন ম্যাচ জেতানোর ক্ষমতা৷ কিন্তু অন্যতম খেলোয়াড় ফ্লিনটফকে এখানে দেখতে পাওয়া যাবে না৷
ভারত : ভারতের তিন ত্রয়ী ব্যাটসম্যান রাহুল, সচিন ও সৌরভ এতে খেলছেন না৷ জাহিরও নেই৷ কিন্তু আছে সেহবাগ, হরভজন, ইরফান পাঠান৷ এরা তাদের শ্রেষ্টত্ব দেখানোর প্রচুর চেষ্টা করবে৷ যুবরাজ ও উত্থাপা তাদের খেলা খেলবে৷ এছাড়াও আছে ইরফান পাঠানের ভাই ইউসুফ পাঠান৷ ভারতও এই কাপের অন্যতম দাবিদার৷
|