সৌরভের হাতে ব্যাটন উঠবে না অন্য কেউ সেই ব্যাটন পাবে তার উত্তর আমরা পেয়ে যাব 18ই সেপ্টেম্বর৷ রাহুল দ্রাবিড়ের আচমকা সরে দাঁড়ানো ভারতীয় বোর্ডের সামনে অনেক প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে৷
সত্যি ঘটনা হল দ্রাবিড় নেতা হয়ে ইংল্যান্ড সফরে গিয়ে ব্যাটিংয়ে যেমন পারফর্ম করতে পারছিলেন না তেমন কিছু কিছু সিদ্ধান্ত পুরো ভারতীয় দলকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছিল৷ টেস্টে বিশাল রানের লিড থাকা স্বত্তেও ইংল্যান্ডকে ফলো অন না করানো, ছয় নম্বর ওয়ানডে-তে শেষ ওভার যুবরাজকে বল দেওয়া ইত্যাদি তাঁর সিদ্ধান্ত তাঁকে তোপের মুখে দাঁড় করিয়েছিল৷
ভারতীয় দলের অধিনায়ক পদটা এমনই যে একটু ভুল করেছ কি চারদিক থেকে সমালোচনার ঢেউ আছরে পড়বে৷ এর উপর তাঁর টেস্টে নিজের ব্যাটিং খারাপ হচ্ছিল৷ আর এর ফলস্বরুপ এই সিদ্ধান্ত তিনি এমনভাবে নিলেন স্বয়ং নির্বাচক প্রধান পর্যন্ত জানতে পারলেন না৷ চুপিচুপি সরে দাঁড়ালেন৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়া সাতটি একদিনের ম্যাচের সিরিজ খেলার জন্য আসছে৷ এরপর রয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ৷
যে সিরিজে দরকার একজন শক্তপোক্ত মানসিকতার আগ্রাসী অধিনায়ক৷ একসময় সৌ-স এর নিন্দুকেরা পর্যন্ত বলেছেন রাহুলের পর অধিনায়কের পদ পাওয়া উচিত সৌরভ বা সচিনের৷ সচিন দ্বায়িত্ব নিতে রাজী কিনা এখনই সেটা জানা যায় নি৷ যদি সচিন রাজী না হয় তাহলে হয়ত আবার সৌরভের হাতে দায়িত্ব তুলে দিতে পারে নির্বাচকরা৷ তাঁর আগে পর্যন্ত সৌরভের অধিনায়কত্ব পাওয়ার কোন আশা অন্তত দেখা যাচ্ছে না৷
এবার দেখা যাক তিন মহারথীর অধিনায়ক হিসাবে রেকর্ড :
------- সচিন--------------রাহুল---------------------- সৌরভ
টেস্ট---------- 25 ------------ 25 ---------------------- 49
জয় ---------- 4 ------------- 8 -------------------------- 21
পরাজয় -------- 9 ------------- 6 ------------------------- 13
সাফ্যলের হার ---- 16% ---------- 32% ------------------------ 43%
ওয়ান ডে ------- 73 ----------- 79 ------------------------ 147
জয় ---------- 23 ------------ 42 ----------------------- 76
পরাজয় -------- 43 ----------- 33 ------------------------ 66
সাফ্যলের হার ---- 35.07% ------- 56% ---------------------- 53.52% এবার আপনারাই বিচার করুন রাহুলের পরবর্তী হিসাবে কার দায়িত্ব পাওয়া উচিত?
|