লর্ডস 1996৷ ক্রিজে এক বাঁহাতি তরুণ তুর্কির আর্বিভাব হয়েছিল৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেষ্টে শতরান৷ সেই বাঁহাতি খেলোয়াড়ের নাম সকলেই জানেন-সৌরভ গাঙ্গুলি৷ ছিয়ানব্বই লর্ডস থেকে 2007 এর মেলবর্ণ৷ মাঝের 13 বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে৷ সৌরভ যখন মেলবর্নের সবুজ গালিচায় অসিদের বিরুদ্ধে মাঠে নামলেন, তখননি 100-টি টেষ্ট খেলার কৃতিত্ব অর্জন করলেন৷ বাংলার ক্রিকেটার হিসেবে যা এক অন্যন্যা নজির৷ যার জন্য গর্ভ বোধ করবে আপামর বাংলা ভাষাভাষীরা৷ রোম সম্রাট জুলিয়াস সিজারের কথাকে কোট করে একটি প্রসিদ্ধ প্রবাদ চালু আছে৷ 'আমি এলাম, দেখলাম ও জয় করলাম'৷ অনেকের ক্ষেত্রে এই কথাটি সত্যি হলেও সৌরভের ক্ষেত্রে বিষয়টি এতটাই সোজা ছিল না৷ যে কোন রুপালি পর্দার নায়কের মত তার খেলোয়াড়ি জীবন এসেছে উত্থান ও পতন৷ চলচিত্র পরিচালকরা তাঁকে নিয়ে সেলুলয়ডের কাহিনী তৈরি করতে পারেন৷ বাস্তবে সৌরভের দৃঢ মানসিকতা, কঠিন প্রত্যয়, খেলার প্রতি নিষ্ঠা তাকে নিয়ে গেছে উচ্চ শিখরে৷ তার চোখ ধাধানো টেষ্ট কেরিয়ার দেখলে যা সহজেই বোঝা যায়৷ 100-টি টেষ্টে(চলতি টেষ্টের প্রথম ইনিংস ধরে) তার মোট রান 6385৷ সেঞ্চুরির সংখ্যা 15, অর্ধ শতারান 30টি৷ একমাত্র দ্বিশতরান পাকিস্তানের বিরুধ্হে 239 ৷ মাঝে মাঝে 2000-05 সাল পর্যন্ত দলকে সফল ভাবে নেতৃত্ব দিয়েছেন৷ 49-টি টেষ্টে জয় 21-টিতে৷ যা ভারতীয় অধিনায়ক হিসাবে সব থেকে বেশি টেষ্ট জেতার কৃতিত্ব অর্জন করেছেন৷ এর পরেও তার সাধের টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে হয়েছে দাদাকে৷ কেননা চ্যাপেলের কাছে তিনি ছিলেন ব্রাত্য৷ কিন্তু কথায় আছে না সাহস আর শ্রমের জয় সর্বত্র৷ সেই অসীম সাহস ও পরিশ্রমের উপর ভর করে দলে ফিরলেন 2006- 07 সালে৷ দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতে উপহার দিলেন ঝকঝকে এক ইনিংস৷ তার টেষ্ট ও একদিনের ম্যাচে যেন স্বপ্নের ডানা মেলেছেন বাংলার নবাব৷ সদ্য সমাপ্ত পাক সিরিজে তার চোখ ধাধানো পারফরমেন্স সৌরভের কঠিন সমালোচকদের মুখে কলুপ আটতে বাধ্য করেছেন৷ একথা অবশ্য অতিবড় বাঙালি সর্মথকও ভাবেন নি সৌরভ এই নজির গড়বে৷ কেননা তার আগে আপমর ক্রিকেট দুনিয়ার বদ্ধ ধারণা ছিল বাঙালি চায়ের টেবিলে তর্কে ঝড় তুলতে পারে কিন্তু ক্রিকেট খেলতে পারে না৷ পঙ্কজ রায ক্রিকেট জগতে বাঙালির সেই বদনাম ঘোচালেও সৌরভ সেই ধারণাকে বাপি বাড়ি যা ঢঙ্গে উড়িয়ে দিয়েছেন৷ বাঙালার সন্মানকে নিয়ে গেছেন এভারেষ্ট উচ্চতায় বড়িষা ক্লাবের সেই সরল হাসি মাখানো ছেলেটি যে একদিন ভারতীয় ক্রিকেটকে শাসন করবে তা ভেবে অনেকেই গর্ব বোধ করেন৷ সৌরভের দৃঢতা স্পর্ধা, সাহসিকতা দেখে এই রয়াল বেঙ্গল টাইগারকে, বলতে ইচ্ছা করে মহারাজা তোমায় সেলাম৷
|