8ই জুলাই৷ এই তারিখটার হয়ত তেমন কোন মাহাত্ম্য ছিল না আপামর বাঙ্গালীর মনে৷
কিন্তু যবে থেকে একটা বাঁহাতি ব্যাটসম্যান 'প্রাদেশিকতা', 'কোটায় সুযোগ পাওয়া' ইত্যাদি বঞ্চনার উপেক্ষা করে লর্ডসে প্রথম টেস্টে সেঞ্চুরি করে সমস্ত কিছুর জবাব মুখের উপর দিয়ে দিল, তখন থেকে বেশিরভাগ বাঙ্গালীর মনে এই দিনটা গেঁথে গেছে৷
শুধু কি লর্ডস! পরের টেস্টে নটিংহ্যামে৷ অভিষেক টেস্টে 131 রান করার পর নটিংহ্যামে করলেন 136 রান৷ লর্ডসে বল হাতে 3 উইকেট নিয়েছিলেন, নটিংহ্যামেও নিলেন 3 উইকেট৷
এরপরও তিনি ভারতীয় দলে স্থান পাকাপাকি করতে পারেন নি৷ সমালোচকরা এরপরও তার সমালোচনা করতে ছাড়েন নি৷ অফসাইডে তিনি স্ট্রোক খেলতে পারলেও লেগসাইডে তিনি নাকি একেবারে অন্ধ৷ | | তারই প্রায় সমবয়সী হয়ে ভারতের অন্যতম ব্যাটসম্যান যখন চোটের কারণে ম্যাচের বাইরে থাকেন তখন কিন্তু তাঁকে কোনরকম ঘরোয়া ক্রিকেট খেলে প্রমাণ দিতে হয় না৷ |
| |
সেই সমালোচনার জবাব দেওয়ার জন্য তিনি নিজেকে তৈরি করলেন৷ এরপর লেগ সাইডেও নিজেকে প্রতিষ্ঠিত করলেন৷ এরপর এল তার রানিং বিটুইন দ্য উইকেট, যাকে সোজা সাপটা বাংলা ভাষায় বলে তিনি নাকি খুচরো রান মোটেই নিতে চান না৷
তাঁর ফিল্ডিং খুব খারাপ৷ এতকিছুর জবাবও তিনি সমালোচকদের দিলেন৷ এমন কিছু ক্যাচ ধরলেন যেটা স্বয়ং জন্টি ধরতে পারলে নিজেকে ধন্য মনে করত৷
পাকিস্তানি ওপেনার সঈদ আনোয়ারের ক্যাচটা এখন চোখের সামনে জ্বলজ্বল করে৷ সেদিন 196 রানের মাথায় সেই ক্যাচটা ধরতে না পারলে আনোয়ার একদিনের ক্রিকেটে 200 রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড করে ফেলেন৷
এরপর তাঁকে বয়স হয়ে গেছে এই অজুহাতে ছেঁটে ফেলার চেষ্টা করা হচ্ছে৷ টেস্ট ও একদিনের ক্রিকেট নিয়ে মোট 18 হাজারের বেশি রান ও 132টা উইকেট নেওয়ার পরও তাঁকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হচ্ছে৷
ঘরোয়া ক্রিকেটে রান করার জন্য কোথায় না খেলতে গেছেন৷ তারই প্রায় সমবয়সী হয়ে ভারতের অন্যতম ব্যাটসম্যান যখন চোটের কারণে ম্যাচের বাইরে থাকেন তখন কিন্তু তাঁকে কোনরকম ঘরোয়া ক্রিকেট খেলে প্রমাণ দিতে হয় না৷
দূর্ভাগ্য তিনি বাংলায় জন্মেছেন বলে৷ ভারতীয় ক্রিকেটে বরাবরই বাংলার ক্রিকেটারদের প্রাপ্য মানসন্মান দেওয়া হয় নি৷ অনেক ক্রিকেটার শুধুমাত্র বাংলার বলে সেই সুযোগটুকু পান নি যেটা অন্য রাজ্যের ক্রিকেটাররা পেয়ে থাকেন৷
বাংলার ক্রিকেটে রয়েছে বঞ্চনার প্রচুর ইতিহাস৷ আর সেই বঞ্চনাকে মুখের মত জবাব দিয়ে চলেছেন সৌরভ গাঙ্গুলী৷ আজ তাঁরই 36তম জন্মদিন৷ সাধে কি সেদিন পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে ডোনা গাঙ্গুলী বলেছিলেন 'তার স্ত্রী হতে পেরে আমি গর্বিত'৷
আজ সেই আপামর বাংলা ক্রিকেটের নায়ক সৌরভের জন্মদিনে থাকল আমাদের তরফ থেকে অসংখ্য ভালবাসা...
|