পুরো নাম---------:------ যুবরাজ সিং জন্ম-------------:------ 1981 সালের 12ই ডিসেম্বর, চন্ডীগড়, ভারতবর্ষ৷ বর্তমান বয়স------:------ 25 বছর 177 দিন৷ প্রধান দল---------:------ ভারতবর্ষ, পাঞ্জাব, এশিয়া একাদশ এবং ইর্য়কশায়ার৷ ডাকনাম----------:------ যুবী খেলার পজিশন------:------ মিডিল অর্ডার ব্যাটসম্যান ও পার্টটাইম বাঁহাতি ধীরগতির অর্থোডক্স স্পিনার ব্যাটিং স্টাইল-------:------ বাঁহাতি খেলোয়াড় বোলিং স্টাইল-------:-------বাঁহাতি ধীরগতির অর্থোডক্স স্পিনার কোন খেলোয়াড়------:------- টেস্ট ম্যাচ ও একদিনের ম্যাচ
জীবনী যুবরাজ সিং, ভারতের এমন এক খেলোয়াড় যার মধ্যে রয়েছে অকুতোভয়৷ ভাল ব্যাটিংয়ের সাথে সাথে খুব ভাল ফিল্ডার৷ তার ফিল্ডিং দক্ষিন আফ্রিকার জন্টি রোডসকে মনে পড়ায়৷ 2000-01 সালে মাত্র 19 বছরেরও কম সময়ে তার নাইরোবিতে মিনি বিশ্বকাপে অভিষেক ঘটে কেনিয়ার সঙ্গে৷ পরের ম্যাচে ভারতের খেলা অস্ট্রেলিযার সঙ্গে৷ মাত্র 90 রানের মধ্যে ফিরে গেছে ভারতের তিন ত্রয়ী সৌরভ, সচিন ও রাহুল৷ এখান থেকে তিনি আস্তে আস্তে খেলাটা ধরেন ও 80 বলে 84 রানের মহামূল্যবান ইনিংস খেলে ভারতের রানকে নিয়ে যান 265-তে৷ পরে ভয়ংকর হয়ে ওঠা হার্ভেকে বাজপাখির কায়দায় দুর্দান্ত ক্যাচ ধরেন ও অস্ট্রেলিয়া টীমের হৃদপিন্ড মাইকেল বিভানকে একটা অসম্ভব রান আউট করে প্যাভিলিয়ানের রাস্তা দেখান৷ সেখান থেকে ভারত 20 রানে ম্যাচ জেতে ও তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন৷ তার পিতা যোগরাজ সিং খুব ভালো খেলোয়াড় ছিলেন কিন্তু কোন কারণে তিনি সেইমত সুযোগ পান নি৷ পিতার স্বপ্নটাকে বাস্তব করছে তার ছেলে৷ ভারত যখন ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে 326 রান করে সেই সময়ে বিশ্বরের্কড স্থাপন করে সেই অসম্ভব ম্যাচটাকে জিততে সাহায্য করেছিল৷ ইংল্যান্ডের 325 রানের জবাবে ভারত দারুণ শুরু করেও 146 রানের মধ্যে 5 উইকেট পড়ে যায়৷ সেখান থেকে যুবরাজ সিংয়ের 63 বলে 69 রান ও কাইফের অপরাজিত 75 বলে 87 রানের সুবাদে ভারত 3 বল বাকি থাকতেই অনায়াসে ম্যাচ জিতে যায়৷ এরপর প্রায় 15 বাদে তিনি পাকিস্তানের বিরুদ্ধে লাহোর টেস্ট ম্যাচে 129 বলে 112 রান করেন৷ টেস্টে তার দাবীদারের আসন পাকা করেন৷ ভারত 2003 সালের দক্ষিন আফ্রিকায় বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তার একটাই কারণ ছিল ভারত দলগত ভাবে খেলেছিল ও জুনিয়ার খেলোয়াড়রা যেমন কাইফ, যুবরাজ, নেহরা, জাহির এরা সবাই ভাল খেলেছিল৷ যুবীর প্রিয় অধিনায়ক তার 'দাদা' যখন বাদ পড়েছিল তখন সে তার সর্মথনে একটাই কথা বলেছিল যে দাদার মত অধিনায়ক সে কম দেখেছে৷ তার একটাই কারণ তার খারাপ পারফরম্যান্সের সময়ে সৌরভ তার পাশে ছিল৷ 2005-06 সাল যুবরাজের পক্ষে খুব খারাপ সময় ছিল৷ সে 58টা একদিনের ম্যাচে মাত্র 1161 রান করেছিল৷ তবে তার ফিল্ডিং যেন ভারতের জন্টি রোডস৷ এমন এমন ক্যাচ ধরেছেন ও রান আউট করেছেন যে সেটা করতে পারলে হয়ত জন্টিও নিজেকে ধন্য মনে করবে৷ বর্তমানে তিনি আবার ফর্মে ফিরছেন৷ রাহুলের পর সম্ভবত তিনি হবেন অধিনায়ক৷
ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান :
----------টেস্ট ম্যাচ(ব্যাটিং)----------- ম্যাচ-------------:-------19 টা ইনিংস-----------:------- 29 টা নটআউট---------:------- 4 বার মোট রান---------:---- 830 রান বল খেলেছেন------:------ 1568 টা সর্বোচ্চ-----------:----- 122 রান গড়-------------:-------33.20 100র সংখ্যা-------:------- 2 টা 50-র সংখ্যা-------:------- 3 টা মোট 6-এর সংখ্যা---:------- 5 টা মোট 4-এর সংখ্যা---:------ 118 টা ক্যাচআউট--------:------ 21 বার স্ট্রাইক রেট--------:------ 52.93
-------একদিনের ম্যাচ(ব্যাটিং)---------- ম্যাচ-------------:-------169 টা ইনিংস-----------:------- 153 টা নটআউট---------:------- 22 বার মোট রান---------:---- 4604 রান বল খেলেছেন------:------ 5308 টা সর্বোচ্চ-----------:----- 139 রান গড়-------------:------- 35.14 100র সংখ্যা-------:------- 7 টা 50-র সংখ্যা-------:------- 27 টা মোট 6-এর সংখ্যা---:------- 61 টা মোট 4-এর সংখ্যা---:------ 479 টা ক্যাচআউট--------:------ 54 বার স্ট্রাইক রেট--------:------ 86.73
------------টেস্ট ম্যাচ(বোলিং)----------- ম্যাচ-------------:------- 19 টা বল করেছেন-------:------ 144 টা উইকেট----------:-------- 1 টা রান দিয়েছেন------:------- 90 রান বেস্ট ইনিংস ------:------ 1/25 বেস্ট ম্যাচ--------:-------- 1/25 গড়-------------:------- 90.00 ইকোনোমিক রেট-----:------- 3.75 স্ট্রাইক রেট--------:------ 144.00 4টি উইকেট/ইনিংস --:------- 0 বার 5টি উইকেট/ইনিংস --:------- 0 বার 10টি উইকেট/ম্যাচ --:------- 0 বার ------------একদিনের ম্যাচ(বোলিং)----------- ম্যাচ-------------:------- 169 টা বল করেছেন-------:------ 2017 টা উইকেট----------:-------- 44 টা রান দিয়েছেন------:------- 1659 রান বেস্ট ইনিংস ------:------ 4/6 বেস্ট ম্যাচ--------:--------4/6 গড়-------------:-------37.70 ইকোনোমিক রেট-----:------- 4.93 স্ট্রাইক রেট--------:------ 45.84 4টি উইকেট/ম্যাচে --:------- 1 বার 5টি উইকেট/ম্যাচে --:------- 0 বার সর্বশেষ সংযোজন : 07. 06. 2007
|