পুরো নাম---------:------ গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রাথ জন্ম-------------:------ 1970 সালের 9ই ফেব্রুয়ারী, ডাব্বো, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া৷ বর্তমান বয়স------:------ 37 বছর 120 দিন৷ প্রধান দল---------:------ অস্ট্রেলিয়া, আইসিসি বিশ্ব একাদশ, মিডিলসেক্স, নিউ সাউথ ওয়েলস, ওরসেস্টায়ার৷ ডাকনাম----------:------ পিজিয়ন, মিলার্ড৷ খেলার পজিশন------:------ ফাস্ট বোলার ব্যাটিং স্টাইল-------:------ ডানহাতি খেলোয়াড় বোলিং স্টাইল-------:-------ডান-হাতি ফাস্ট বোলার কোন খেলোয়াড়------:------- টেস্ট ম্যাচ ও একদিনের ম্যাচ
জীবনী
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গ্লেন ম্যাকগ্রাথ৷ অস্ট্রেলিয়া দল ক্রিকেট খেলাতে যত রেকর্ড স্থাপন করেছে তার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল শেন ওয়ার্নের ও গ্লেন ম্যাকগ্রাথের৷ 1993 সালে তিনি মার্ভ হিউজের বদলে টেস্ট খেলার সুযোগ পান৷ তারপর থেকে তিনি একটানা অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন৷ 2005 সালে তিনি কোর্টনী ওয়ালসের 519 টা টেস্ট উইকেটের রেকর্ড ভেঙ্গে দেন৷ 2007 সালের অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডকে 5-0 ফলে হারানোর পর তিনি অস্ট্রেলিয়া টেস্ট দল থেকে অবসর নেন৷ শেষপর্যন্ত তিনি টেস্টে 563 টা উইকেট দখল করেন৷ 2007 সালে ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতার পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন৷
2004-05 সালে নিউজীল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তিনি তার জীবনের সর্বোচ্চ রান করেন৷ 2003 সালের বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে তিনি 15 রানে 7 উইকেট দখল করেন৷ 2004 সালে নাগপুরে যখন তিনি ভারতের সঙ্গে টেস্ট খেলার জন্য নামেন তখন তিনি সেই প্রথম ফাস্ট বোলার যে 100টা উইকেট দখল করেছিলেন৷ পার্থে পাকিস্তানের বিরুদ্ধে 24 রানে 8 উইকেট দখল করে টেস্টে এক ইনিংসে জীবনের সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব লাভ করেন৷ তার যা ফিটনেস ছিল তাতে তিনি অনায়াসে আরও দুই বছর খেলা চালিয়ে যেতে পারতেন৷
কিন্তু তার স্ত্রী 'জেনা'র ক্যান্সার রোগ তাঁকে পরিবারের পিছনে বেশি সময় দিতে বাধ্য করল৷ ম্যাকগ্রাথের প্রথম একদিনের ম্যাচে অভিষেক ঘটে 1993 সালে দক্ষিন আফ্রিকার সঙ্গে৷ তাঁর সবচেয়ে বড় গুণ ছিল যতই ব্যাটসম্যান তাঁকে আক্রমণ করুক না কেন তিনি তার লাইন ও লেন্থ মেনে বল করতেন৷ তার সম্বন্ধে এও শোনা যায় যদি পিচে নির্দিষ্ট মার্কিং করে দেওয়া যায় তাহলে তিনি একদম সেখানেই অনবরত বল ফেলে যাবেন৷ তাঁর মত বিরল প্রতিভা অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল কি করে তাঁর অভাব পুরন করে এখন সেটাই দেখার৷
জীবনে কি পেয়েছেন
1998 সালে পান উইসডেন ক্রিকেটার অব দ্য ইয়ার৷ 1999 সালে পান উইসডেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অব দ্য ইয়ার৷ 2000 সালে পান এলান বর্ডার মেডেল৷ 2001 সালে পান একদিনের আন্তর্জাতিক প্লেয়ার অব দ্য ইয়ার৷ 2005-06 সালে পান উইসডেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অব দ্য ইয়ার৷
ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান :
----------টেস্ট ম্যাচ(ব্যাটিং)----------- ম্যাচ-------------:------- 124 টা ইনিংস-----------:------- 138 টা নটআউট---------:------- 51 বার মোট রান---------:---- 641 রান বল খেলেছেন------:------ 1570 টা সর্বোচ্চ-----------:----- 61 রান গড়-------------:-------7.36 100র সংখ্যা-------:------- নেই 50-র সংখ্যা-------:------- 1 টা মোট 6-এর সংখ্যা---:------- 1 টা মোট 4-এর সংখ্যা---:------ 51 টা ক্যাচআউট--------:------ 38 বার স্ট্রাইক রেট--------:------ 40.82
-------একদিনের ম্যাচ(ব্যাটিং)---------- ম্যাচ-------------:------- 250 টা ইনিংস-----------:------- 68 টা নটআউট---------:------- 38 বার মোট রান---------:-------115 রান বল খেলেছেন------:------ 236 টা সর্বোচ্চ-----------:----- 11 রান গড়-------------:------- 3.83 100র সংখ্যা-------:------- নেই 50-র সংখ্যা-------:------- নেই মোট 6-এর সংখ্যা---:------- নেই মোট 4-এর সংখ্যা---:------ 7 টা ক্যাচআউট--------:------ 37 বার স্ট্রাইক রেট--------:------ 48.72
------------টেস্ট ম্যাচ(বোলিং)----------- ম্যাচ-------------:------- 124 টা বল করেছেন-------:------ 29248 টা উইকেট----------:-------- 563 টা রান দিয়েছেন------:------- 12186 রান বেস্ট ইনিংস ------:------ 8/24 বেস্ট ম্যাচ--------:-------- 10/27 গড়-------------:------- 21.64 ইকোনোমিক রেট-----:------- 2.49 স্ট্রাইক রেট--------:------ 51.95 4টি উইকেট/ইনিংস --:------- 28 বার 5টি উইকেট/ইনিংস --:------- 29 বার 10টি উইকেট/ম্যাচ --:------- 3 বার ------------একদিনের ম্যাচ(বোলিং)----------- ম্যাচ-------------:-------- 250 টা বল করেছেন-------:------ 12970 টা উইকেট----------:-------- 381 টা রান দিয়েছেন------:------- 8391 রান বেস্ট ইনিংস ------:------ 7/15 বেস্ট ম্যাচ--------:--------7/15 গড়-------------:-------22.02 ইকোনোমিক রেট-----:------- 3.88 স্ট্রাইক রেট--------:------ 34.04 4টি উইকেট/ম্যাচে --:------- 9 বার 5টি উইকেট/ম্যাচে --:------- 7 বার
সর্বশেষ সংযোজন : 07. 08. 2007
|