মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের প্রোফাইল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ব্র্যাড হ্যাডিন(অস্ট্রেলিয়া)
জয়দীপ নাথ
ব্র্যাড হ্যাডিন(অস্ট্রেলিয়া)

পুরো নাম-------- :------ব্র্যাডলি জেমস হ্যাডিন

জন্ম-------------:------1977 সালের 23শে অক্টোবর, নিউ সাউথ ওয়েলস৷

বর্তমান বয়স------:------30 বছর 98 দিন৷

প্রধান দল-----:------অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটোরী৷

ডাকনাম- --------:------বিজে

খেলার পজিশন-----:- -----উইকেটকিপার ব্যাটসম্যান

ব্যাটিং স্টাইল------:------বাঁহাতি খেলোয়ার

উচ্চতা-----------:------1.86 মিটার

ফিল্ডিং অবস্থা-----:----- উইকেটকিপার

কোন খেলোয়াড়----:----- একদিনের ম্যাচ

জীবনী :

ব্র্যাড হ্যাডিন হলেন সেই খেলোয়াড় যিনি ভাল প্রতিভাবান হওয়া স্বতেও ম্যাচে ভালমত সুযোগ পান নি৷ তার একমাত্র কারণ হল অস্ট্রেলিয়া দলের নিয়মিত উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট দলে ছিলেন৷ গিলি যে দলে থাকবেন সে দলে কি আর অন্য কোন কিপার আসতে পারে৷

যখন সাধারণত কোন কারণে কোন ম্যাচে গিলি খেলল না সে ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন৷ 2001 সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে হোবার্টে মাত্র 23 বছর বয়সে অভিষেক হয়৷ অভিষেক ম্যাচে তিনি শেন ওয়ার্নের বল কিপ করে বুঝিয়ে দেন তার মধ্যে ভাল উইকেটকিপার হওয়ার সবরকম যোগ্যতাই আছে৷ অভিষেক ম্যাচে তিনি একটি স্ট্যাম্প ছাড়াও একটি রান আউটও করেন৷

এছাড়াও ব্যাটিং করতে নেমে মাত্র 12 বলে অপরাজিত 13 রান করেছিলেন৷ সেই ম্যাচে অস্ট্রেলিয়া জেতে৷ তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন 2007 সালের 20শে ডিসেম্বর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ মাত্র 25 বলে 26 রান করেন ও পরে কিপিংয়ে তিনি 3টা বেশ শক্ত ক্যাচ ধরেছিলেন৷ অস্ট্রেলিয়া এই ম্যাচেও 114 রানে জয়লাভ করে৷

শেষ 10টা ম্যাচে তিনি 382 রান করেন যা মোটেও খারাপ সংখ্যা নয়৷ এর মধ্যে ভারতের বিরুদ্ধে রয়েছে জীবনের আপাতত সর্বোচ্চ রান, তাও আবার অপরাজিত৷ গত চারবছর ধরে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তির মধ্যে রয়েছেন৷


-----------একদিনের ম্যাচ-----------

ম্যাচ-------------:-------26 টা

ইনিংস-----------:------- 24 টা

নটআউট---------:-------2 বার

মোট রান---------:---- 693 রান

বল খেলেছেন------:------845 টা

সর্বোচ্চ-----------:------87* রান

গড়-------------:-------31.50

100র সংখ্যা-------:-------একটিও না

50-র সংখ্যা-------:-------3 টা

মোট 6-এর সংখ্যা---:-------20 টা

মোট 4-এর সংখ্যা---:------58 টা

ক্যাচআউট--------:------ 31 বার

স্ট্যাম্প আউট----- :------ 4 বার

স্ট্রাইক রেট--------:------ 82.01


সর্বশেষ সংযোজন : 29শে জানুয়ারী, 2008
অতিরিক্ত
অ্যাডাম গিলক্রিস্ট(অস্ট্রেলিয়া)
'ওরা' থাকে আড়ালে
ইনজামাম উল হক
যুবরাজ সিং
গ্লেন ম্যাকগ্রাথ
যুবরাজ সিং