শেন বন্ড
পুরো নাম---------:------ শেন এডওয়ার্ড বন্ড জন্ম-------------:------ 1975 সালের 7ই জুন, ক্রাইস্টচার্চ, ক্যান্টাবেরা৷ বর্তমান বয়স------:------ 32 বছর 236 দিন৷ প্রধান দল---------:------ নিউজিল্যান্ড, ক্যান্টাবেরা এবং ওয়ারউইকশায়ার৷ ডাকনাম----------:------ বন্ড৷ খেলার পজিশন------:------ লোঅর্ডার ব্যাটসম্যান ও ওপেনিং বোলার ব্যাটিং স্টাইল-------:------ ডানহাতি খেলোয়াড় বোলিং স্টাইল-------:-------ডান-হাতি ফাস্ট পেস বোলার কোন খেলোয়াড়------:------- টেস্ট ম্যাচ ও একদিনের ম্যাচ
জীবনী
শেন বন্ড নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র৷ যারা ক্রিকেট ইতিহাসে খুব দুর্লভ প্রজাতির মধ্যে পড়ে, সেরকম নক্ষত্র হল শেন বন্ড৷ প্রথমবার তিনি 2001-02 সালে অস্ট্রেলিয়ান সফরের জন্য নির্বাচিত হন৷
সেবার তার বলের গতিবেগ দেখে তুলনা শুরু হয়ে গেছিল বন্ডের পূর্বে কোন খেলোয়াড় এরকমগতি নিয়ে নিউজিল্যান্ড দলে এসেছে কিনা৷ বেশ কিছুদিন আগে পর্যন্ত কে সবচেয়ে দ্রুতগতির বোলার যখন বির্তক চলত সেসময় যে তিনজনের নাম উল্লেখ করা হত, তার মধ্যে একটি নাম ছিল শেন বন্ড৷ সমগ্র ক্রিকেট বিশ্ব তাঁকে জেমস বন্ড বলে ডাকত৷
মাত্র 12টি টেস্টে তিনি 50টি উইকেটের মালিক হন৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে 2005 সালে টেস্ট সিরিজে 9.23 গড়ে 13টি উইকেট নিয়েছিলেন, এরমধ্যে 99 রানে 10 উইকেট 2য় টেস্টে নেন৷ তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তেমন দাগ কাটতে না পারলেও গতি দিয়ে তিনি সমগ্র ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন৷ কিন্তু প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমে তিনি রীতিমত ছাপ ফেলেছিলেন৷
অস্ট্রেলিয়ার প্রথমসারির তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়ানের রাস্তা দেখিয়েছিলেন৷ 10 ওভার বল করে 53 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন ও সেই ম্যাচ নিউজিল্যান্ড জিতেছিল 23 রানে৷ 2007 সালে তিনি চ্যাপেল-হ্যাডলী সিরিজে মোট 13টি উইকেট নিয়ে সিরিজের সবচেয়ে কৃপণতম বোলার হয়েছিলেন৷ বর্তমানে তিনি ভারতের বিদ্রোহী লিগে খেলার জন্য সন্মত হয়েছেন৷ সেই কারণে তাঁকে আর দেশের হয়ে খেলতে দেখা যাবে না৷
ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান :
----------টেস্ট ম্যাচ(ব্যাটিং)-----------
ম্যাচ-------------:-------17 টা
ইনিংস-----------:------- 18 টা
নটআউট---------:------- 7 বার
মোট রান---------:---- 139 রান
বল খেলেছেন------:------ 350 টা
সর্বোচ্চ-----------:----- 41* রান
গড়-------------:-------12.63
100র সংখ্যা-------:------- নেই
50-র সংখ্যা-------:------- নেই
মোট 6-এর সংখ্যা---:------- 3 টা
মোট 4-এর সংখ্যা---:------ 18 টা
ক্যাচআউট--------:------ 6 বার
স্ট্রাইক রেট--------:------39.71
-------একদিনের ম্যাচ(ব্যাটিং)---------- ম্যাচ-------------:-------67 টা
ইনিংস-----------:------- 28 টা
নটআউট---------:------- 14 বার
মোট রান---------:----- 200 রান
বল খেলেছেন------:------ 277 টা
সর্বোচ্চ-----------:----- 31* রান
গড়-------------:------- 14.28
100র সংখ্যা-------:------- নেই
50-র সংখ্যা-------:------- নেই
মোট 6-এর সংখ্যা---:------- 7 টা
মোট 4-এর সংখ্যা---:------ 13 টা
ক্যাচআউট--------:------ 15 বার
স্ট্রাইক রেট--------:------ 72.20
------------টেস্ট ম্যাচ(বোলিং)-----------
ম্যাচ-------------:---------17 টা
ইনিংস------------:-------- 30 টা
বল করেছেন-------:------ 3079 টা
উইকেট----------:-------- 79 টা
রান দিয়েছেন------:------- 1769 রান
বেস্ট ইনিংস ------:------ 6/51
বেস্ট ম্যাচ--------:-------- 10/99
গড়-------------:------- 22.39
ইকোনোমিক রেট-----:------- 3.44
স্ট্রাইক রেট--------:------ 38.90
4টি উইকেট/ইনিংস --:------- 7 বার
5টি উইকেট/ইনিংস --:------- 4 বার
10টি উইকেট/ম্যাচ --:------- 1 বার
------------একদিনের ম্যাচ(বোলিং)-----------
ম্যাচ-------------:---------67 টা
ইনিংস------------:-------- 65 টা
বল করেছেন-------:------ 3446 টা
উইকেট----------:-------- 125 টা
রান দিয়েছেন------:------- 2416 রান
বেস্ট ইনিংস ------:------ 6/19
বেস্ট ম্যাচ--------:--------6/19
গড়-------------:-------19.32
ইকোনোমিক রেট-----:------- 4.20
স্ট্রাইক রেট--------:------ 27.50
4টি উইকেট/ম্যাচে --:------- 6 বার
5টি উইকেট/ম্যাচে --:------- 4 বার
সর্বশেষ সংযোজন : 30. 01. 2008
|