রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নির্বাসনের বিরুদ্ধে যে আপিল করেছিলেন সম্ভবত তার রায় আসতে পারে এই সপ্তাহেই৷
আজ সাংবাদিকদের এই কথাই জানালেন প্রাক্তন বিচারক আফতাব ফারুখ৷ প্রসঙ্গত শোয়েবের আপিলের উপর বিচার যারা করছে সেই বিচারক মন্ডলীর অন্যতম সদস্য হলেন আফতাব ফারুখ৷
তিনি জানান এই মামলার শুনানি করতে বেশিদিন সময় লাগবে না৷ তিনি আরও জানান অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলা যেতে পারে এই মামলার শুনানি ও রায় দান করতে এক সপ্তাহের বেশি সময় লাগবে না৷
তিনি আরও জানান এই রায় দানের ব্যাপারটা ক্যামেরার সামনে করতে তাঁর কোন অসুবিধা নেই, শুধুমাত্র কমিটির অন্য সদস্য ও পাক ক্রিকেট বোর্ডের এতে অনুমতি থাকতে হবে৷
প্রসঙ্গত উল্লেখ করা যায় যে অনুশাষণ হীনতার কারণে পাক ক্রিকেট বোর্ড শোয়েব আখতারকে পাঁচ বছরের নির্বাসন দন্ড দিয়েছে৷ এই ব্যাপারে শোয়েবের বক্তব্য ছিল পাক ক্রিকেট বোর্ডের কিছু কর্তা ইচ্ছা করে তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ করে দিতে চাইছে৷
|