আইসিসির মূখ্য কার্যকরী অধিকারী ম্যালকম স্পিডের সময়ের পূর্বে পদ ছেড়ে দেওয়ার পিছনে অনেক রহস্য লুকিয়ে রয়েছে বলে জানা গেল৷
এশিয়াই ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড মিলে তাঁকে পদ ছাড়তে বাধ্য করেছেন বলে জানা গেল৷ এই সমস্ত ক্রিকেট বোর্ডগুলির ধারণা হয়েছিল যে এই অস্ট্রেলিয়ান তাদের প্রতি পক্ষপাত মূলক আচরণ করেন৷
এই ব্যাপারে পাক ক্রিকেট বোর্ড আসল তথ্য ফাঁস করেছে৷ তারা জানিয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড একসাথে মিলে স্পিডকে পদ ছাড়তে বাধ্য করে৷
পিসিবি সূত্রে আরও জানা গেছে এই ছয়টি ক্রিকেট বোর্ডের ধারণা ছিল স্পিড তাদের প্রতি পক্ষপাত মূলক আচরণ করে বিশেষ করে জিম্বাবোয়ের প্রতি৷ আরও জানা গেছে স্পিডকে পদ ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত মুম্বাইতে ইন্ডিয়ান প্রীমিয়ার লীগ শুরু হওয়ার সময় নেওয়া হয়৷
|