মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ক্রিকেট মাঠে ফের হেয়ার

অস্ট্রেলিয়ার বিতর্কিত আম্পায়ার ডারেল হেয়ার ফের ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন৷ আইসিসি সূত্রে এইখবর জানা গেছে৷

আগামী মাসে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরের সময় ক্রিকেট মাঠে হেয়ারকে ফের আম্পায়ারিং করতে দেখা যাবে৷ আইসিসি সূত্রে জানা গেছে হেয়ার আগামী 23-27 মে পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে 2য় টেস্টে আম্পায়ারিং করবেন৷

ডারেল হেয়ারের সঙ্গে থাকবেন তাঁরই স্বদেশীয় আম্পায়ার সাইমন টাফেল৷ এলীট প্যানেলে যুক্ত হবার পর ফের তিনি কোন টেস্টে আম্পায়ারিং করবেন৷ প্রসঙ্গত ডারেল হেয়ার বিভিন্ন বিতর্কের জন্য বিখ্যাত হয়ে রয়েছেন৷

এর মধ্যে হল অস্ট্রেলিয়াতে ক্রিকেট মাঠে চাকিং করছে এই অভিযোগে মূরলীধরণকে বারংবার নো বল ডাকেন৷ এছাড়াও ইনজামামের সঙ্গে ঝামেলার কারণে ইংল্যান্ডকে জয়ী দল ঘোষণা করে দেওয়া অন্যতম৷
অতিরিক্ত
পিতৃহারা হলেন নাসের হুসেন
স্পিডের চলে যাওয়াতে অনেক রহস্য
শোয়েবের রায় আসতে পারে এই সপ্তাহে
হরভজনের নির্বাসন চাইছেন পাক ক্রিকেটাররা
ইসিবির প্র্রতিনিধি দল ভারতে
নিজের খেলাতে ধ্যান দেব : শ্রীশান্থ