হরভজন দ্বারা শ্রীশান্থকে চড় মারার ইস্যুতে ম্যাচ নির্বাসন নিয়ে কিছুই বলতে চাইলেন না সৌরভ গাঙ্গুলী৷
আজ আর খানিকক্ষণ পরে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইর্ডাস৷ সাংবাদিকদের হরভজন সংক্রান্ত প্রসঙ্গে তিনি কোনরকম মন্তব্য করতে চাইলেন না৷ তিনি পরিষ্কার জানিয়ে দেন মামলাটি ভারতীয় ক্রিকেট বোর্ডের বিচারাধীন ও তিনি এই বিষয়ে কোন মন্তব্যই করবেন না৷ ]
আজকের ম্যাচে হরভজনের মত অফস্পিনার না খেলতে পারলে তিনি যে খুশীই হবেন সেকথা বলাই বাহুল্য৷ কারণ ইডেনে পিচ নিয়ে যতই তর্ক বিতর্ক থাকুক না কেন এখানকার পিচ বরাবর স্পিনারদের সাহায্য করে এসেছে ও সেখানে হরভজনের মত স্পিনার যে আতঙ্কের কারণ হবে, একথা যারা একটু আদটু ক্রিকেট ম্যাচ দেখেন তারা ভালমত জানেন৷
অবশ্য সৌরভ ম্যাকুলামের চলে যাওয়ার ব্যাপারে জানান 'খুব ভাল খেলোয়াড় ছিল ব্র্যান্ডন কিন্তু আমাদের কাছে তাঁর বিকল্প রয়েছে'৷
|