মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে এখনকার সর্বশ্রেষ্ট খেলোয়াড়ের পুরষ্কারে সন্মানিত করা হল৷ গতকাল কলকাতাতে স্পোর্টস জার্নালিস্টস ক্লাব একটি সমারোহতে সচিনকে সন্মান প্রদান করে৷
এই উপলক্ষে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও বাংলার অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায় সচিনকে পুরষ্কার ও স্মৃতি ফলক প্রদান করেন৷ প্রসঙ্গত চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে না পারলেও গতকাল তিনি শহরে এসেছিলেন ও ইডেনে দলের সহ খেলোয়াড়দের সঙ্গে থেকে ম্যাচের আনন্দ নেন৷
পুরষ্কার প্রদানের পর স্পোর্টস জার্নালিস্টস ক্লাবকে ধন্যবাদ দিয়ে সচিন জানান ইডেন গার্ডেনে খেলাটা এক অদ্ভূত উপলব্ধি৷ স্পোর্টস জার্নালিস্টস ক্লাব বাংলার বাঘ বলে পরিচিত সৌরভকেও আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণভাবে ফিরে আসার জন্য সন্মান প্রদান করে৷
রাজ্যের একটি পত্রিকার সম্পাদক অবীক সরকার ও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত সৌরভকে স্মৃতি ফলক প্রদান করেন৷ এছাড়াও মহান ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোণকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কার দেওয়া হয়৷ দ্রুতগতির বোলার ইশান্ত শর্মাকেও পুরষ্কার প্রদান করা হয়৷
|