মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ইংল্যান্ডের সঙ্গে সিরিজের স্থলের নাম ঘোষণা

NDND
আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে ভারত সফরে আসবে মাইকেল ভনের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল৷ তারা ভারত সফরে 2টি টেস্ট ও 7টি একদিনের ম্যাচ খেলবে৷

আজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে সেই সফরসূচীর কথা ঘোষণা করা হল৷ তবে কত তারিখ থেকে এই সফর শুরু হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় নি৷ বোর্ডের রোটেশন পদ্ধতি অনুযায়ী ম্যাচের দায়ীত্ব দেওয়া হয়েছে৷

সেই অনুযায়ী প্রথম টেস্টের দায়ীত্ব পেয়েছে আমেদাবাদ৷ 2য় টেস্ট খেলা হবে মুম্বাইতে৷ সাতটি একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি দিল্লীতে খেলা হবে৷ এরপর যথাক্রমে ইন্দোর, রাজকোট, জামশেদপুর, কটক, গুয়াহাটি ও কানপুরে সিরিজের বাকি ম্যাচগুলি খেলা হবে৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব নিরঞ্জন শাহ এইকথা সাংবাদিকদের জানান৷
অতিরিক্ত
চিয়ারলিডারদের থেকে ভাংড়া ভাল : উদ্ভব
বুকানন, নেগী, শাস্ত্রী পুরষ্কৃত
মাস্টার ব্লাস্টার সন্মানিত
হরভজন ইস্যুতে মৌনব্রত সৌরভ
লীগে খেলতে পারবেন না গেইল
ক্রিকেট মাঠে ফের হেয়ার