মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সৌরভের চিন্তামুক্তির কারণ শোয়েব

NDND
শাস্তি পুরোপুরি মকুব না হলেও ভারতীয় বোর্ড পরিচালিত লীগের খেলাতে দেখতে পাওয়া যাবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে৷

আজ শোয়েব আখতারের নির্বাসনের ব্যাপারে রায় দিতে গিয়ে অনুশাসন সমিতি পূর্বের রায় বজায় রাখল৷ তবে শোয়েব আখতারের ভারতীয় বোর্ড পরিচলিত লীগে খেলতে আর কোন বাধা থাকল না৷ আর সেই সঙ্গে সৌরভ যেন কিছুটা চিন্তামুক্ত হলেন শোয়েবকে পেয়ে৷

ইডেন গার্ডেন্সের মাঠে ফের রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে বল হাতে নিয়ে ছুটতে দেখা যাবে৷ ম্যাকুলাম ও পন্টিং দেশে ফিরে যাচ্ছেন৷ ক্রিস গেইল আহত, ফলে খেলতে পারছেন না৷ লীগের 4টি ম্যাচে এখনও পর্যন্ত সৌরভের দল 2টি খেলায় জিতেছে৷

তবে সবচেয়ে বড় ব্যাপার হল শেষ 2টি ম্যাচে হার৷ কম রানের পুঁজি থাকলে শোয়েব যে একটা ভাল অস্ত্র হয়ে দেখা দেবে এই বিষয়ে কোন সন্দেহ নেই৷ স্বদেশীয় সলমান বাট ও উমর গুল ম্যাচ ফিট হয়ে গেলে ফের হয়ত কিং খানের দলকে ছুটতে দেখা যেতে পারে৷

একাধারে ইশান্ত শর্মা বল করতে চলেছেন প্যাভিলিয়ান প্রান্ত থেকে ও অন্যদিকে ক্লাব হাউস প্রান্ত থেকে বল করতে এগিয়ে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ইডেনের দর্শকদের কাছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে৷

এছাড়াও রয়েছেন স্বয়ং কিং খান, যে সারাক্ষণ দর্শকদের আনন্দ দিয়ে যাবেন৷ সম্প্রতি একটি হিন্দী সিনেমায় কিং খানের ডায়লগ ছিল 'পিকচার অভি ভি বাকি হ্যায় দোস্ত'৷ সত্যিই তাই পিকচার এখনও বাকি!
অতিরিক্ত
ইংল্যান্ডের সঙ্গে সিরিজের স্থলের নাম ঘোষণা
চিয়ারলিডারদের থেকে ভাংড়া ভাল : উদ্ভব
বুকানন, নেগী, শাস্ত্রী পুরষ্কৃত
মাস্টার ব্লাস্টার সন্মানিত
হরভজন ইস্যুতে মৌনব্রত সৌরভ
লীগে খেলতে পারবেন না গেইল