মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ভারতের নজর এশিয়া কাপের দিকে

টানা চতুর্থবারের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নামবে৷ আগামী 2রা মে থেকে শ্রীলঙ্কাতে শুরু হচ্ছে মহিলা ক্রিকেটের এশিয়া কাপ৷

ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজ ও দ্রুতগতির বোলার ঝুলন গোস্বামীর এশিয়া কাপ ছাড়াও নিজেদের ব্যক্তিগত প্রদর্শন কতটা ভাল করা যায়, সেদিকেও নজর থাকবে৷ এই প্রতিযোগিতায় শ্রীলংঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান খেলবে৷

ভারতের মিতালী রাজ ব্যাটিংয়ে ভল প্রদর্শনের মাধ্যমে সর্বাধিক রান বানানো খেলোয়াড়দের তালিকাতে উপরে উঠতে চান৷ বর্তমানে তিনি 7 নম্বর স্থানে রয়েছেন৷ তাঁর সংগ্রহে রয়েছে 2,776 রান৷ ইংল্যান্ডের ক্লেরী টেলর 2,995 রান ও নিউজিল্যান্ডের এমিলি ড্রাম 2844 রান নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন৷

অস্ট্রেলিয়ার ব্লেন্ডা ক্লার্ক 4844 রান নিয়ে সূচীতে শীর্ষে রয়েছেন৷ অন্যদিকে 24 বছর বয়সী ঝুলন 79টি একদিনের ম্যাচ খেলে নিয়েছেন 96টি উইকেট, বোলারদের সূচীতে তিনি চতুর্থ স্থানে রয়েছেন৷ ভারতের অধিনায়ক মিতালী রাজ জানিয়েছেন এশিয়া কাপ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হবে৷
অতিরিক্ত
সৌরভের চিন্তামুক্তির কারণ শোয়েব
ইংল্যান্ডের সঙ্গে সিরিজের স্থলের নাম ঘোষণা
চিয়ারলিডারদের থেকে ভাংড়া ভাল : উদ্ভব
বুকানন, নেগী, শাস্ত্রী পুরষ্কৃত
মাস্টার ব্লাস্টার সন্মানিত
হরভজন ইস্যুতে মৌনব্রত সৌরভ