ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালিত লীগেতে বেঙ্গালুর রয়াল চ্যালেঞ্জার্সের অবস্থা সবচেয়ে খারাপ৷
ক্রমাগত হারের পরও অধিনায়ক দ্রাবিড় স্বীকার করলেন না তাঁর দল লীগে 20-20র পোশাকে আসলে টেস্ট টিম৷ প্রসঙ্গত গতকাল দিল্লী ডেয়ার ডেভিলসের কাছে 10 রানে পরাজয় বরণ করে বেঙ্গালুর রয়াল চ্যালেঞ্জার্স৷
পাঁচটা ম্যাচের মধ্যে চারটিতে হারের পর বেঙ্গালুর রয়াল চ্যালেঞ্জার্স ডেঞ্জার জোনে চলে গেছে৷ এইরকম পরিস্থিতিতে অধিনায়ক রাহুল দ্রাবিড় জানান 'দল টেস্ট টিম নয়৷ দলেতে সবাই ভাল স্ট্রোক প্লেয়ার৷ দলেতে ভাল অলরাউন্ডারের অভাব টের পাওয়া যাচ্ছে'৷
তিনি আরও জানান বোলিং আক্রমণে কিছুটা অভাব টের পাওয়া যাচ্ছে, কিন্তু আশা করি অনিল চোট সারিয়ে এসে সেই অভাব পূরণ করে দেবে৷ প্রসঙ্গত দ্রাবিড়ের দলকে টেস্ট টিম আখ্যা দেওয়ার পিছনে একটাই কারণ কালিস, চন্দ্রপাল ও জাফরের মত খেলোয়াড় যারা টেস্টে দারুণ সফল৷
অবশ্য দ্রাবিড় স্বীকার করে নেন 20-20 খেলাতে একটা ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়৷ গতকালের ম্যাচে একটা ওভারে যদি বেশি রান সংগ্রহ করা যেত তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হত বলে তাঁর অভিমত৷
|