বিপক্ষ বোলার সোহেল তানবীরের প্রশংসা করে জানালেন দল এই হার থেকে শিক্ষা নেবে৷
গতকাল লীগের ম্যাচ শেষে এইকথাই বললেন চেন্নাই সুপার কিঙ্গসের অধিনাযক ধোনী৷ খেলার শেষে সাংবাদিকদের জানান দলের ব্যাটসম্যানেরা উইকেটে ঠিকমত খেলতে পারে নি, এর সঙ্গে তারা সোহেলের বলের লাইন-লেন্থ পড়তে পারে নি৷
টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার প্রসঙ্গে তিনি জানান ব্যাটিং আমাদের শক্তি ও বোলিং হল দুর্বল স্থান৷ ব্যাটিংয়ের মাধ্যমে বড় রান করে বিপক্ষের উপর চাপ বাড়ানোর তিনি কৌশল নেন বলে জানান৷ তিনি আরও জানান ফ্লেমিং ও প্যাটেলকে বলে দেওয়া হয়েছিল সোহেলের বলটা দেখে খেলার জন্য, কারণ অত্যধিক স্যুইং৷
কিন্তু 2 বল খেলার পর সোহেলের বলেই আউত হয়েই ফিরে আসল প্যাটেল৷ ধ্বংসলীলা তখন থেকেই শুরু হয়ে যায়৷ হার নিয়ে বলতে গিয়ে জানান 'হার থেকে শিক্ষা নিয়ে প্রতিযোগিতাতে দল ভাল প্রদর্শন করবে'৷
|