ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালিত লীগের কারণে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের মধ্যে যতরকম মতভেদ রয়েছে, সেটা কমাতে সাহায্য করবে৷
এমনটাই আশা প্রকাশ করলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম ওপেনার ম্যাথু হেডেন৷ প্রসঙ্গত ভারতীয় দলের অস্ট্রেলিয় সফর চলাকালীন কিছু অপ্রিয় ঘটনা ঘটেছিল৷ কিন্তু হেডেনের মতে লীগের কারণে দুই দলের খেলোয়াড়রা অনেক কাছাকাছি আসতে পেরেছে৷
তিনি আরও জানান লীগে খেলাটা সত্যিই অন্যন্য অভিজ্ঞতা৷ এতে খেলার ফলে সাংস্কৃতিক বাধা দূর হয়ে গেছে ও খেলোয়াড়রা এই খেলাতে পুরো মজা নিতে পেরেছে৷ বর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অস্ট্রেলিয় টেস্ট দলের পাঁচদিনের শিবিরে রয়েছেন৷
হেডেন আরও জানান 20-20 ক্রিকেটের পর টেস্ট ক্রিকেটের জন্য তৈরি হতে গেলে খুব পরিশ্রম করতে হয়৷ 15 জন সদস্য বিশিষ্ট অসি দল আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হবে৷
|