মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নানাবটীর সমন হরভজন ও শ্রীশান্থকে

হরভজন সিং ও শ্রীশান্থের মধ্যে থাপ্পড় বিবাদ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারা নিযুক্ত সুধীর নানাবটী দুই খেলোয়াড়কেই উপস্থিত হওয়ার জন্য সমন পাঠালো৷

সাংবাদিকদের তিনি একথা জানান৷ তিনি শুক্র অথবা শনিবারের মধ্যে দুই খেলোয়াড়কে উপস্থিত হওয়ার কথা জানান৷ হরভজন শুক্রবার উপস্থিত থাকবেন বলে জানা গেছে৷ শ্রীশান্থ এখনও পর্যন্ত কোন তারিখ জানান নি৷

প্রসঙ্গত বিসিসিআই নানাবটীকে এই বিবাদের তদন্তের জন্য নিযুক্ত করেছে৷ তিনি আরও জানান এই বিষয়ে মাঠের আম্পায়ারের রায় নেওয়া হয়েছে৷ এছাড়াও ম্যাচ রেফারী ফারুখ ইঞ্জিনিয়ারের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলে জানান৷

আগামী 12ই মে নানাবটী তাঁর রিপোর্ট ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে জমা দেবেন৷
অতিরিক্ত
সম্পর্ক ভাল হবে আশা হেডেনের
ভুল আর হবে না- ইশান্ত
হারের থেকে শিখব- ধোনী
নিজের বয়ানেই ফাঁসতে পারেন শোয়েব
মনোরঞ্জন কর 10 লক্ষ
ধনবান হয়ে ফিরল অসি ক্রিকেটাররা