অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল ওয়ার্ন সম্বন্ধে বলতে গিয়ে জানিয়েছিলেন শেন যদি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হত, সর্বশ্রেষ্ট অধিনায়কত্বের মুকুটটা ওয়ার্নের মাথাতে থাকত৷
ম্যাকগ্রাথ ওয়ার্নের সম্বন্ধে এতটা না বললেও কিছু কম প্রশংসাও করলেন না৷ ম্যাকগ্রাথের মতে ওয়ার্ন অধিনায়করুপে দারুণ ভূমিকা পালন করছেন৷ তাঁর মতে ওয়ার্ন যুব খেলোয়াড়দের নিয়ে টিমটাকে একটা মজবুত টিমে পরিণত করেছেন৷
টানা 5টি ম্যাচে জয় সেটারই ঈঙ্গিত বহন করছে বলে জানান৷ প্রাক্তন সাথী খেলোয়াড়ের প্রশংসা করে জানান ওয়ার্ন মহান খেলোয়াড় ও সর্বদা সামনে এসে নেতৃত্ব দিয়েছে৷
অবশ্য ম্যাকগ্রাথ এও জানান তাঁর দিল্লী ডেয়ারডেভিলস যখন ওয়ার্নের রাজস্থানের রয়ালস দলের বিরুদ্ধে মুখোমুখি হবে তখন মাঠেতে তিনি কোনরকম বন্ধুত্ব দেখাবেন না৷ শেনের বিরুদ্ধে খেলা ও জেতাটা একমাত্র উদ্দেশ্য বলে জানান ম্যাকগ্রাথ৷
প্রসঙ্গত গত 19শে এপ্রিলের ম্যাচে দিল্লী ডেয়ার ডেভিলস, শেনের রাজস্থান রয়ালসকে হারিয়ে দিয়েছিল৷ এই দুটি দলের পরবর্তী ম্যাচ আগামী 11ই মে, জয়পুরে৷
|