লীগে মুম্বাই ইন্ডিয়ানস তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে৷ আর এর জন্য সচিনের খেলাটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
আজ রাজস্থান রয়ালসের বিরুদ্ধে খেলায় সচিনকে খেলতে দেখা যেতে পারে৷ চোটের কারণে সচিন লীগে খেলতে পারছেন না৷ গতকাল তিনি সাংবাদিকদের বলেন 'এখনই বলা যাচ্ছে না খেলতে পারব কিনা৷
নিজের ফিজিওর সঙ্গে ফিটনেসের উপর নজর রাখছি, ম্যাচ ফিট হয়ে গেলেই খেলব'৷ যদিও লীগে খেলার ব্যাপারে সচিনের উপর কোনরকম চাপ নেই৷ কিন্তু সচিন নিজেই যত শীঘ্র সম্ভব সূস্থ হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ম্যাচ খেলতে চাইছেন যাতে দলের জয়ে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন৷
এই বিষয়ে সচিন আরও জানান দলের মালিক মুকেশ আম্বানী তাঁকে পুরো সূস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন৷ আর এই কারণেই পুরো ফিট হওয়ার পরই তিনি ম্যাচ খেলবেন বলে জানান মাস্টার ব্লাস্টার৷
|