মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
খালীকে আমন্ত্রণ জানালেন সচিন

NDND
একজন পরিচিত ক্রিকেট জগতে তো অন্যজন পরিচিত রেসলিং জগতে৷ দুজনাই আক্রমণাত্মক খেলার জন্য প্রশংসিত৷

এখানে মাস্টার ব্লাস্টার সচিন ও ডব্লুডব্লুই'র নায়ক খালীর কথা বলা হচ্ছে৷ সচিন তেন্ডুলকর বর্তমানে ভারত সফরে আসা খালীকে মুম্বাইতে মুম্বাই ইন্ডিয়ানসের খেলা দেখার আমন্ত্রণ জানালেন৷

এই ব্যাপারে খালীকে জিজ্ঞাসা করা হলে এর সত্যতা স্বীকার করেন বলশালী খালী৷ তিনি জানান সচিনের থেকে আমন্ত্রণ পেয়েছি কিন্তু মুম্বাইতে সময় পেলে তবেই ম্যাচ দেখতে আসতে পারব৷

তিনি আরও জানান ভারতে খুব ব্যস্ত থাকব ও আর এর মধ্যে সময় বার করে পুরো ম্যাচ দেখা খুব শক্ত ব্যাপার৷ এত বড় ক্রিকেটার নিজে এসে আমন্ত্রণ জানানোয় তিনি খুব খুশী বলে জানান৷

খালী সচিনকে আমেরিকাতে এসে রেসলিং ম্যাচ দেখার আমন্ত্রণ জানান৷ প্রসঙ্গত সচিনের ছেলে অর্জুন ও মেয়ে সারা খালীর মস্ত বড় ফ্যান৷
অতিরিক্ত
পাক ক্রিকেট ও শোয়েবের সমালোচনায় আক্রম
রাজস্থানের বিরুদ্ধে খেলতে পারেন সচিন
ওয়ার্নের অধিনায়কত্বের প্রশংসা ম্যাকগ্রাথের
নানাবটীর সমন হরভজন ও শ্রীশান্থকে
সম্পর্ক ভাল হবে আশা হেডেনের
ভুল আর হবে না- ইশান্ত