নতুন এই ক্রিকেট ধারার সঙ্গে নিজেকে মানানোর চেষ্টা করছি৷ গতকাল কলকাতাতে সাংবাদিকদের এইকথাই বললেন ভারতীয় ক্রিকেটের মিঃ ডিপেন্ডবল রাহুল দ্রাবিড়৷
তিনি সাংবাদিকদের জানান 'এর পূর্বে খুব বেশি 20-20 খেলা খেলিনি৷ এখন সেটায় অভ্যস্ত হচ্ছি ও দ্রুতগতির সঙ্গে রান বানানোর শেখার প্রয়াস চালিয়ে যাচ্ছি'৷ প্রসঙ্গত দুই দিন পূর্বে পাঞ্জাব কিঙ্গস ইলেভেনের বিরুদ্ধে 51 বলে 66 রানের একটি সুন্দর ইনিংস খেলেন দ্রাবিড়৷
সেই প্রসঙ্গে সাংবাদিকদের বলতে গিয়ে জানান 20-20 ম্যাচে টেকনিক নয়, আক্রমণাত্মক শটই আসল কথা৷ কিন্তু তিনি এও জানান একটা ভাল শট সবসময় ভাল শট, চেষ্টা করি সেই শট খেলার৷ প্রসঙ্গত আজকে বেঙ্গালুর রয়াল চ্যালেঞ্জার্স কলকাতা নাইট রাইর্ডার্সের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে৷
|