মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নতুন আইনে ক্রিকেটের ব্যাট

সাম্প্রতিককালে ক্রিকেট খেলাটা যেভাবে বদলাচ্ছে তাতে নতুন করে ব্যাট সম্বন্ধীয় আইনের সংশোধন করার প্রয়োজন পড়েছিল৷

এমসিসি কর্তৃপক্ষ গতকাল লর্ডসে একটি বিশেষ সভায় ব্যাট সম্বন্ধীয় 6 নম্বর আইনের পরিবর্তনের পক্ষে ভোট দেন৷ নতুন আইন পাশ করানোর জন্য দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল, সেখানে এর পক্ষে ভোট পড়ে 98.6 শতাংশ ভোট৷

1লা অক্টোবর থেকে এই নতুন আইন চালু হবে৷ নতুন আইনে ব্যাটের ওজনের মোট 90 শতাংশ ওজন কাঠের হতে হবে৷ এর ফলে ভাইব্রেশন কম হবে৷ এছাড়াও ব্যাটের হ্যান্ডেল, ব্যাটের মোট লম্বার 52 শতাংশের বেশি হবে না৷

এমসিসির প্রধান জন স্টীফেনসন জানিয়েছেন নিয়ম এইকারণে পাল্টানো হল যাতে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য বজায় থাকে৷ ক্রিকেটে ব্যাট ও বলের লড়াই হয়, আর এতে যদি একপক্ষ পাল্লায় ভারী হয় তাহলে ক্রিকেটের সেই রোমাঞ্চটাই শেষ হয়ে যায় বলে তিনি অভিমত প্রকাশ করেন৷
অতিরিক্ত
তেন্ডুলকরের কাছে বিস্ফোরক ইনিংসের অপেক্ষা
নতুন ধারার সঙ্গে মানানোর চেষ্টা : দ্রাবিড়
খালীকে আমন্ত্রণ জানালেন সচিন
পাক ক্রিকেট ও শোয়েবের সমালোচনায় আক্রম
রাজস্থানের বিরুদ্ধে খেলতে পারেন সচিন
ওয়ার্নের অধিনায়কত্বের প্রশংসা ম্যাকগ্রাথের