আঙ্গুলের চোটে ভুগছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরী৷
এই সপ্তাহের শেষের দিকে তাঁর আঙ্গুলের প্রকৃত অবস্থা জানা যাবে৷ আর সেটার সঙ্গে এও জানা যাবে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের মাঠে প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা৷ তবে বর্তমানে তিনি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অভ্যাস ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না৷
এই অভ্যাস ম্যাচটি হ্যাম্পশায়ারের রোস বাউলে খেলা হবে৷ ভেট্টোরী অবশ্য জানান চোট খুব বেশি নয় কিন্তু আঙ্গুলে প্রচন্ড ব্যথা রয়েছে৷ অভ্যাস ম্যাচে ভেট্টোরীর জায়গায় অধিনায়কত্ব করবেন উইকেটকিপার ব্র্যান্ডন ম্যাকুলাম৷
|