মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
লর্ডসের মাটিতে অস্থায়ী ফ্লাডলাইট!

লর্ডসের মাটিতে অস্থায়ী ফ্লাডলাইট লাগাতে চাইছে মেরিলবোন ক্রিকেট ক্লাব৷ আগামী ছয় বছরের জন্য তারা এই ফ্লাডলাইট লাগাতে চাইছে৷

ক্রিকেটের মক্কা বলে প্রসিদ্ধ লর্ডসের মাটিতে ফ্লাডলাইটের আলো পড়লে এর চমক যে আরও বাড়বে, এই বিষয়ে কোন সন্দেহ নেই৷ ইতিমধ্যে ফ্লাডলাইট লাগানোর জন্য বেস্টমিংস্টার সিটি কাউন্সিলের কাছে আবেদন করেছে এমসিসি৷

তারা আগামী 6 বছরের জন্য ফ্লাডলাইট লাগানোর আবেদন করেছে৷ প্রসঙ্গত আগামী বছর 20-20 বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার সুবাদে লর্ডসে ফ্লাডলাইটের খুবই প্রয়োজন রয়েছে৷

এমসিসির প্রধান কেথ ব্রাডশা জানান ফ্লাডলাইট 20-20 ম্যাচেতে খুবই প্রয়োজনীয়৷ আগামী বছর 20-20 বিশ্বকাপ হওয়ার দরুণ এর প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান৷
অতিরিক্ত
অভ্যাস ম্যাচে খেলবেন না ভেট্টোরী
নতুন আইনে ক্রিকেটের ব্যাট
তেন্ডুলকরের কাছে বিস্ফোরক ইনিংসের অপেক্ষা
নতুন ধারার সঙ্গে মানানোর চেষ্টা : দ্রাবিড়
খালীকে আমন্ত্রণ জানালেন সচিন
পাক ক্রিকেট ও শোয়েবের সমালোচনায় আক্রম