মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
হজের ফেরাতে সমস্যায় বাড়বে সৌরভের

বেঙ্গালুর ম্যাচ জেতার আনন্দ মাটি করে দিল সৌরভের কাছে৷ ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের খেলোয়াড় ব্র্যাড হজকে জাতীয় দলে যোগদান করবার কথা বলেছে৷

এর অর্থ হল আগামী ম্যাচ থেকে হজের সার্ভিস থেকে বঞ্চিত হবে কলকাতা নাইট রাইর্ডার্স৷ যদিও হজ এখনও পর্যন্ত তেমন মনে রাখার মত ম্যাচ খেলতে পারেন নি৷ তিনটে ম্যাচে করেছেন যথাক্রমে 1, 1 ও 10৷ মোট 12 রান৷

যদিও নাইটের কোচ জন বুকানন জানিয়েছেন দলেতে প্রতিভার অভাব নেই, হজের অভাব পাকিস্তানের সলমান বাটকে দিয়ে পূরণ করার চেষ্টা করা হবে৷ হজ নিজেও যে খুব খুশী নন, সেটা তাঁর কথাবার্তাতে ধরা পড়েছে৷

দেশের হয়ে ডাক পড়ার জন্য তিনি চলে যাচ্ছেন, কিন্তু এখানকার লীগ খেলতে যে মজা পাচ্ছিলেন সেটা বলতে ভোলেন নি হজ৷ তিনি আরও জানান সুযোগ পেলে লীগের শেষের দিকে আসার চেষ্টা করবেন৷

জানা গেছে হজের বিকল্প হিসাবে দলনায়কের মাথায় তিনটে নাম ঘোরাফেরা করছে৷ সেগুলি হল দক্ষিণ আফ্রিকার নীল ম্যাকেঞ্জী, ইংল্যান্ডের ওয়েইস শাহ ও অস্ট্র্রেলিয়ার ব্যাটসম্যান মার্ক কসগ্রোভ৷
অতিরিক্ত
জন ব্রেসবেল আরও এগিয়ে যেতে চাই
ক্রীড়াসূচী প্রকাশ করল সিএএস
জনপ্রিয়তায় ক্রিকেট এগিয়ে
লর্ডসের মাটিতে অস্থায়ী ফ্লাডলাইট!
অভ্যাস ম্যাচে খেলবেন না ভেট্টোরী
নতুন আইনে ক্রিকেটের ব্যাট