তিনবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত অন্তিম লীগ ম্যাচে পাকিস্তানকে হারাল৷
মহিলা এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতাতে পাকিস্তানকে 206 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল ভারত৷ আগামীকাল এশিয়া কাপ ফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে৷
গতকাল পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল৷ নির্ধারিত 50 ওভারে 3 উইকেট খুইয়ে তোলে 283 রান৷ জবাবে ব্যাটিং করতে নেমে 33.3 ওভারে পুরো পাকিস্তান দল মাত্র 77 রানে গুটিয়ে যায়৷
ভারতীয় অধিনায়ক মিতালী রাজ 58 বলে 5টি চারের সাহায্যে 62 রান করেন৷ মিতালীর ক্রিকেট জীবনে এটি 22তম অর্ধশত রান৷
|