ইডেনে তাঁর নিয়ন্ত্রিত বোলিং দলকে জয় এনে দিয়েছে, এটাই তাঁকে সবচেয়ে খুশী করেছে৷
ম্যাচ জিতে ওঠার আনন্দে একথা বললেন কলকাতা নাইট রাইর্ডার্সের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী৷ 5 রানের রোমাঞ্চক জয়ের পর তিনি সাংবাদিকদের বলেন 'নিজের ক্ষমতার কথা মাথায় রেখে বল করার চেষ্টা করে সফল হয়েছি৷ নিজের সীমাটা কতদূর, সেটা জানি'৷
তিনি আরও জানান এই ম্যাচটা জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল লীগেতে সেমিফাইনালে যাওয়ার রাস্তা বাঁচিয়ে রাখার জন্য৷ প্রসঙ্গত সেদিনের ম্যাচে গাঙ্গুলী তিন ওভার বল করে সাত রান দিয়ে এক উইকেট নেন৷
সৌরভের এই ইনিংসই পরে গূরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়৷ গাঙ্গুলী ইশান্তের প্রশংসা করে জানান 'আমাদের সর্বশ্রেষ্ট বোলার ইশান্ত, সেটা শেষ ওভারে বল করে প্রমাণ করে দিয়েছে'৷ ইশান্তকে শেষ ওভারে ফুল লেন্থ ও ফাস্ট বল করার পরামর্শ দিয়েছিলেন বলে জানান সৌরভ৷
|