আটটি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে হেরেছে বেঙ্গালুর রয়াল চ্যালেঞ্জার্স৷ ইডেনে ম্যাচ শেষ হওযার পর সাংবাদিকদের কাছে রাহুল দাবি করলেন দল জয়ের রাস্তায় ফিরবে৷
তিনি আরও বলেন কলকাতা নাইট রাইর্ডার্সের কাছে পরাজয়ের পর ফেরার রাস্তা খুব কঠিন হয়ে গেছে কিন্তু পজিটিভ হয়ে ফেরার চেষ্টা করব৷ প্রসঙ্গত রয়াল চ্যালেঞ্জার্স লীগের পয়েন্ট তালিকাতে মাত্র 4 পয়েন্ট পেয়ে সবচেয়ে নিম্নে রয়েছে৷
বেঙ্গালুর দলের মালিক বিজয় মাল্য দল নিচে থাকার কারণে দলের মূখ্য কার্যকরী আধিকারিক চারু শর্মাকে হটিয়ে দেন৷ বিশ্বস্ত সূত্রে এও জানা যায় এতে রাহুল এতটা ক্ষিপ্ত হয়েছিলেন তিনি ইস্তফা পর্যন্ত দিতে চেয়েছিলেন৷
রাহুল দলের হার প্রসঙ্গে বলতে গিয়ে জানান নাইত রাইর্ডার্সের ফিল্ডিং দুটি দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়, এর উপর ছিল সৌরভের বোলিং৷ সৌরভের বোলিংয়ের মন খুলে প্রশংসা করেন বন্ধু রাহুল৷
|