ভারতীয় ক্রীকেট দলের কোচ থাকাকালীন একাধিক বিতর্কে জড়িয়ে পড়লেও লিউজিল্যান্ড অবশ্য তাদের ভবিষ্যতের কোচের তালিকায় জন রাইটের নাম এক নম্বরে রেখেছে৷
নিউজিল্যান্ডের ক্রিকেট দলের বর্তমান কোচ জন ব্রেস্টলের চুক্তির সময়্সীমা আগামী বছরেই শেষ হচ্ছে৷ এর পর তিনি আর তার সময়সীমা বাড়াতে আগ্রহী নয় বলে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড তাদের ভবিষ্যতের কোচ খুঁজতে শুরু করেছে৷ আর এই তালিকায় জন রাইট-ই প্রথমে রয়েছেন৷
নিউজিল্যান্ড কিক্রেট বোর্ডের জাস্টিন বান জানিয়েছেন যদি জন রাইট আন্তর্জাতিক ক্রিকেট কোচ হিসাবে ফিরে আসতে চান তাহলে নিউজিল্যান্ডের পক্ষ থেকে স্বাগত রইল৷
|