আইসিসি'র দলের রিপোর্টের উপর নির্ভর করছে পাকিস্তানে এশিয়া কাপের আয়োজনের ভাগ্য৷
প্রসঙ্গত এইবছর পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ৷ যদি আইসিসি'র দল পাকিস্তানের সুরক্ষা সম্বন্ধীয় ব্যাপারে নকারাত্মক রিপোর্ট দেয় তাহলে বিকল্প দেশ হিসাবে এশিয়া কাপ আয়োজনের দায়ীত্ব পাবে শ্রীলঙ্কা৷
আইসিসি'র দল মে মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাবে৷ সেখানে সুরক্ষা সম্বন্ধীয় ব্যাপার ও চ্যাম্পিয়ানস ট্রফির ব্যবস্থা তারা খতিয়ে দেখবে৷ জুন মাসের দিকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যে পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা৷
অন্যদিকে পাক বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন পাক বোর্ড ও সরকার দুই পক্ষ মিলে পাকিস্তানে সুরক্ষা ব্যবস্থার অন্তিম রুপ দেবে৷
|