মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ানস ট্রফি

2008 সালের চ্যাম্পিয়ানস ট্রফির সূচী অনুযায়ী আগামী 10ই সেপ্টেম্বর থেকে পাকিস্তানেই অনুষ্ঠিত হবে৷

গতকাল একথা বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের অধ্যক্ষ নসীম আশরাফ৷ তিনি সাংবাদিকদের বলেন আইসিসি এই ব্যাপারে পাক বোর্ডকে আশ্বস্ত করেছে৷ সম্প্রতি দুবাইতে আইসিসির মূখ্য কার্যকরী অধিকারি ডেভ রিচার্ডসন ও আধিকারিকদের নিয়ে বৈঠক হয় পাক বোর্ডের৷

সেই বৈঠকে এই প্রতিযোগিতাতে কড়া সুরক্ষা ব্যবস্থার কথা বলা হয়, যেটা আইসিসি ও আয়োজক দেশ যৌথভাবে মিলে এর অন্তিম রূপ দেবে৷ আশরাফ আরও জানান সভায় এও স্থির করা হয় যে চ্যাম্পিয়ানস ট্রফির আয়োজন পাকিস্তান ছাড়া অন্য কোথাও হবে না৷

প্রসঙ্গত পাকিস্তান এই প্রথমবারের জন্য চ্যাম্পিয়ানস ট্রফির আয়োজনের ভার পেয়েছে৷
অতিরিক্ত
আইসিসি'র রিপোর্টে পাকিস্তানের ভাগ্য
সেহবাগ ও ম্যাকগ্রাথের জন্য তৈরি রণনীতি
অস্ট্রেলিয় ক্রিকেটাররা পেশাদার ও বিনম্র
জন রাইট হতে পারে নিউজিল্যান্ডের কোচ
ফেরার আশায় রয়েছেন দ্রাবিড়
নিজের বোলিংয়ে খুশী : গাঙ্গুলী