ক্রিকেটের জনপ্রিয়তা থেকে খেলোয়াড়দের পাওয়া টাকা সবসময় চর্চার মধ্যে থাকে, কিন্তু এর পিছনে অন্য কারণও কাজ করে৷
ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালিত লীগের খেলা শেষ হবার পর আগামী 6 মাস ভারতীয় ক্রিকেটাররা কোন বিশ্রাম করার সুযোগ পাবে না৷ এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের ও আইসিসি পরিচালিত সফরসূচী থাকার কারণে৷
যতদিন এই লীগ চলছে প্রায় দেড়মাস কোন বিশ্রাম করার সুযোগ নেই ভারতীয় ক্রিকেটারদের৷ এই 20-20 লীগে এমনও আছে যে একদিনের ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের৷
লীগের ফাইনাল খেলা হবে 1লা জুন৷ এর এক সপ্তাহের মধ্যে ভারতীয় দল বাংলাদেশ সফরে যাবে ত্রিকোণীয় সিরিজ খেলতে৷ এই সিরিজের অন্য দুটি দল হল বাংলাদেশ ও পাকিস্তান৷ বাংলাদেশ থেকে ফেরার পর পাকিস্তানে যাবে এশিয়া কাপ খেলতে৷
এশিয়া কাপ আরম্ভ হবে আগামী 25শে জুন থেকে৷ এশিয়া কাপের পর ভারতের যাওয়ার কথা জিম্বাবোয়ে সফরে একদিনের সিরিজ খেলতে, কিন্তু বোর্ডের সহমর্মীতার কারণে আর যাওয়া হবে না৷
ভারতীয় বোর্ড খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার জন্য জিম্বাবোয়ে সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ এশিয়া কাপের পর আগামী 15/16 জুলাই ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে৷
|