মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বোমা ফাটালেন মাল্য

ক্রমাগত টানা হারের পর বেঙ্গালুর রয়াল চ্যালেঞ্জার্সের মালিক বিজয় মাল্য বোমা ফাটালেন
NDND


মাল্যের মুখ খোলাতে একটা কথা স্পষ্ট হয়ে গেল বেঙ্গালুর রয়াল চ্যালেঞ্জার্সের দলের ভিতর ভাঙ্গন ধরেছে৷ আজ সাংবাদিক সন্মেলনে মাল্য জানান দ্রাবিড় ও চারু শর্মা তাঁর পচ্ছন্দের খেলোয়াড় না নেওয়ায় দল ক্রমাগত হারের মুখ দেখছে৷

মাল্য এটা পরিষ্কার জানিয়ে দেন দলের গঠন নিয়ে তিনি অখুশী৷ দ্রাবিড় ও চারু শর্মা তাঁর পচ্ছন্দসই খেলোয়াড়দের উপেক্ষিত করেন৷ খেলোয়াড়দের নাম তাঁর কাছে ছিল কিন্তু রাহুল ও চারু তাদের পচ্ছন্দসই খেলোয়াড়ের নামের তালিকা আগেই করে রাখায় তাঁকে পিছনে হটতে হয় বলে জানান মাল্য৷

নিলামীর সময় তাঁর কথার কোন মূল্যই দেওয়া হয় নি বলে জানান তিনি৷ চারু শর্মা শেষ পর্যন্ত রাহুলকে সমর্থন করেন, এমনকি 2য় নিলামীর সময় যখন অধিনায়ক উপস্থিত ছিল না সেসময় পর্যন্ত পচ্ছন্দের খেলোয়াড়কে কিনতে বাধা দিয়েছিলেন চারু৷ মাল্যের এই বোমা ফাটানোতে বেঙ্গালুর রয়াল চ্যালেঞ্জার্স আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা এখন সেটাই দেখার৷
অতিরিক্ত
পুরানো দলের প্রতি ভরসা ইংল্যান্ডের
ওয়াংখেড়ে হবে না লীগের ফাইনাল
20-20তে শতকের কথা ভাবিনি: হাসি
ক্রিকেটারদের বিশ্রাম নেই!
পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ানস ট্রফি
আইসিসি'র রিপোর্টে পাকিস্তানের ভাগ্য