কলম্বোঃ প্রথম টেস্টের প্রথম দিনে বৃষ্টিতে খেলা না হয়ে ভালোই হয়েছিল হয়তো কেননা শ্রীলঙ্কার 2 উইকেটে 85 রান থেকে এখন রান দাড়িয়েছে 4 উইকেটে 422 রান৷ প্রথমদিন শ্রীলঙ্কা কিছুটা ব্যাকফুটে থাকলেও এবার চাপ বেড়েছে ভারতের উপর৷ সারাদিন অজস্র ক্যাচ মিশ, বাজে ফিল্ডিংই যে শ্রীলঙ্কাকে চালকের আসনে বসাচ্ছে তা মানছেন ভারতীয় অধিনায়ক৷
তিন লঙ্কা ব্যাটসম্যান অধিনায়ক জয়বর্ধনে, সামারাওয়ারা এবং ওয়ারনাপূর্ণা যেন তিনটি সেঞ্চুরি হাঁকান৷ জয়াবর্ধনে 136, ওয়ারনা 115 রান করে শক্ত ভিতের উপর দলকে দাঁড় করান৷ সামারাওয়ারা 111 রানে ব্যাট করছেন এবং দিলসান 25 রানে ব্যাট করছেন৷
ভারতের হয়ে কি জাহির, কি ভাজ্জি কেউই তেমন জৌলুস দেখাতে পারেননি৷ ইশাস্ত 2টি উইকেট নিলেও, ভাজ্জি ও জাহির একটা করে উইকেট নিয়েছেন৷ এখন দেখার ভারতকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলে শ্রীলঙ্কা৷
|