লন্ডনঃ হেডিংলিতে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয টেস্টে 10 উইকেটে হারের দায় পুরো ইংল্যান্ড টিমই নিজের কাঁধে তুলে নিয়েছে৷ দলের পক্ষ থেকে জানানো হয়েছে-''আমরা খুব একটা ভালো খেলতে পারিনি৷ প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতাই আমাদের ডুবিয়ে দিয়েছে৷''
যদিও এই হারের পিছনে দলে খেলোয়াড় নির্বাচনকেই দায়ি করছেন অনেকেই৷ তড়িঘড়ি দল গঠন করা নিয়ে অনেকেই সমালোচনা করেছে দলের৷ এই নিয়ে তদন্তের দাবি করেছেন অনেকেই৷
গত একদশকে এইভাবে কখনও হারেননি ভনেরা৷ আর তাই অনেকেই খুবই দুশ্চিন্তায় পড়েছেন৷ কিছুদিন আগেই কিউয়িদের সিরিজ হারালেও, এখন সিরিজ বাঁচানোর লড়াই করছে ইংল্যান্ড৷
|