কলম্বোঃ প্রথম টেস্টের তৃতীয় দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি ভারত৷ দিনের খেল শেষ হওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 6 উইকেটে 159 রান তার আগে 6 উইকেটে 600 রানের বিশাল পাহাড় তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে শ্রীলঙ্কা৷
মুরলীর বোলিং সামনে কোন ভারতীয় ব্যাটসম্যানই দাড়াতে পারেনি৷ তাঁর শিকার- সচিন, কার্তিক৷ শুরুটা অবশ্য ভালই হয়েছিল ভারতের৷ শেওয়াগ 25 রান করে আউট হয়ে গেলেও, গম্ভীর লড়াই চালাচ্ছিলেন৷ তিনিও 39 রান করে আউট হয়ে যান৷ সচিন 27, সৌরভ 23 রান করে আউট হন৷ ক্রিজে ব্যাট করছেন লক্ষ্মণ 19 রানে এবং অধিনায়ক কুম্বলে 1 রানে৷
এতদিন ভারতীয় দলে প্রবীণ বনাম নবীনের লড়াই ছিল তুঙ্গে৷ বুড়ো ব্রিগেড সরানো নিয়ে ব্যাপক সমালোচিত হতে হয়েছে তরুণ অধিনায়ক ধোনিকে৷ এবারে কলম্বো টেস্টেই প্রমাণিত ভারতীয় বুড়ো হারে আর সেই ভেল্কি দেখানোর ক্ষমতা নেই৷
|