মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
চ্যাম্পিয়ানস ট্রফি বয়কট করল ইংল্যান্ড  Search similar articles

লন্ডনঃ পাকিস্তানে চ্যাম্পিয়ানস ট্রফি বা মিনি বিশ্বকাপ হবে শুনেই বেশ কিছু দেশের ক্রিকেটার খেলতে অনাগ্রহ দেখিয়েছে৷ বৃহস্পতিবার ঠিক হয় যে, পাকিস্তানেই আয়োজিত হবে এবছরের মিনি বিশ্বকাপ৷ আর তারপর থেকেই শুরু হয়েছে নতুন চাপান উতোর৷

ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসান জানিয়েছেন তিনি পাকিস্তানে খেলতে ইচ্ছুক নয়৷ একই সঙ্গে চ্যাম্পিয়ানস ট্রফি বয়কট করেছেন বেশ কয়েকজন বৃটিশ খেলোয়াড়৷ ইসিবি'র তরফে আইসিসিকে জানানো হয়েছে যে তারা পাকিস্তানে দ্বিতীয় শ্রেণীর দল পাঠাবে৷

ইংল্যান্ডের পাশাপাশি অজি'রাও জানিয়েছে যে তারা পাকিস্তানে খেলা হলে চ্যাম্পিয়ানস ট্রফিতে অংশ নেবেন না৷ তাদের ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই এই ব্যবস্থা নিচ্ছেন তারা৷ পাকিস্তানে খেলা হওয়া নিয়ে নির্বাচন হওয়া নিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে ভোট দিলেও, এশিয়ার দেশগুলি পাকিস্তানের পক্ষেই ভোট দেয়৷
অতিরিক্ত
সিরিজে ফিরবইঃ কুক
জয়ের খিদে নেই পাকিস্তানেরঃ রামিজ
প্রথম টেস্টে চাপে ভারত
আমরা চেষ্টা করেছিলাম জেতারঃ ফ্লিনটফ
ম্যানসন তৈরী করবেন ফ্লিনটফ
দায় সকলেরঃ ভন